শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে যুক্তরাষ্ট্র–এর সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি বাস্তবায়নে সরকার কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (২৩ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের নেওয়া চুক্তিগুলো পর্যালোচনা করে যেগুলো বাস্তবায়নযোগ্য এবং দেশের অর্থনীতির জন্য সহায়ক, সেগুলোই অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি রফতানিমুখী দেশ হওয়ায় এলডিসি গ্রাজুয়েশনসহ বিভিন্ন বিষয় বিবেচনায় রেখে সব দেশের সঙ্গে সমন্বয় করে এগোতে হবে।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংঘাত শুরুর পর সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা। সৌদি আরব, কাতার, দুবাই, বাহরাইন ও কুয়েতসহ বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের সুরক্ষায় সরকার কাজ করছে। পাশাপাশি ইরান–এ অবস্থানরত শিক্ষার্থী ও প্রবাসীদের নিরাপত্তাও নিশ্চিত করার চেষ্টা চলছে।

প্রবাসীদের দেশে ফেরার বিষয়ে তিনি জানান, আন্তর্জাতিক সহযোগিতায় ইতোমধ্যে ইরান থেকে ২৮০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সহায়তা করেছে। এছাড়া কাতারসহ বিভিন্ন দেশে ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

আরও

বাস্তবতা বুঝে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত: ইসি সচিব

জাতীয়

বাস্তবতা বুঝে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির মধ্যে ভোটার তালিকা আছে, ভোটের জন্য প্রয়োজনীয় উপকরণ আছে এবং ভোট কেন্দ্র প্রস্তুত আছে।...

২০২৬-১০-০১ ১৮:৩৮

কৃষক কার্ডে মিলবে ১০ সেবা, পর্যায়ক্রমে পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক

জাতীয়

কৃষি সচিব সেলিম খান কৃষক কার্ডে মিলবে ১০ সেবা, পর্যায়ক্রমে পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক

দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলার ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লকের প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড দেওয়ার উদ্যোগ...

২০২৬-১০-০১ ১৮:২৪

অবৈধ হকার বসলে মালামাল জব্দ ও মামলা: ডিএসসিসি প্রশাসক

জাতীয়

অবৈধ হকার বসলে মালামাল জব্দ ও মামলা: ডিএসসিসি প্রশাসক

সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে হকার বসলে উচ্ছেদের পাশাপাশি তাদের মালামাল জব্দ ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়...

২০২৬-১০-০১ ১৫:২৯

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরি-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয়

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরি-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বন্যা ও নদীভাঙন রোধে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে মুহুরি-কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর...

২০২৬-১০-০১ ১৫:০৫

এশিয়ান গেমসে প্রথমবার সোনার লড়াইয়ে ভারত-পাকিস্তান

জাতীয়

এশিয়ান গেমসে প্রথমবার সোনার লড়াইয়ে ভারত-পাকিস্তান

এশিয়ান গেমস ক্রিকেটে এবার লেখা হতে যাচ্ছে নতুন ইতিহাস। পুরুষ ক্রিকেটের ফাইনালে সোনার লড়াইয়ে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে...

২০২৬-১০-০১ ১৪:৫৮

প্রবীণদের সুরক্ষায় বহুমুখী কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয়

আন্তর্জাতিক প্রবীণ দিবস প্রবীণদের সুরক্ষায় বহুমুখী কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

আসছে ১লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষ্যে প্রবীণদের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষায় সরকার দৃঢ়ত...

২০২৬-০৯-৩০ ১৯:৩৫