শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যের পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন: ১ কোটিরও বেশি কর্মী উপকৃত হওয়ার সম্ভাবনা

যুক্তরাজ্যের পেনশন ব্যবস্থায় বড় পরিবর্তন: ১ কোটিরও বেশি কর্মী উপকৃত হওয়ার সম্ভাবনা

যুক্তরাজ্যের পেনশন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে কার্যকর হয়েছে নতুন ‘পেনশন স্কিমস অ্যাক্ট ২০২৬’ (Pension Schemes Act 2026)। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই নতুন আইনি কাঠামোর ফলে গড়ে একজন কর্মীর পেনশন ফান্ডে অতিরিক্ত প্রায় ২৯ হাজার পাউন্ড পর্যন্ত যুক্ত হতে পারে। নতুন এই সংস্কারের ফলে দেশজুড়ে ২ কোটিরও বেশি কর্মী এবং পেনশন সেভার সরাসরি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

​দীর্ঘদিন ধরে চলে আসা পেনশন ব্যবস্থার জটিলতা দূর করে সাধারণ মানুষকে তাদের অবসরকালীন সঞ্চয় সম্পর্কে একটি স্বচ্ছ ও পরিষ্কার ধারণা দেওয়াই এই আইনের মূল লক্ষ্য। একই সঙ্গে পেনশন খাতে স্বচ্ছতা বৃদ্ধি, পরিচালন ব্যয় হ্রাস এবং গ্রাহকদের সঞ্চয়ের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে এই নতুন আইনে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে।

​এই আইনের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন হলো ছোট ছোট পেনশন ফান্ডগুলোকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনা। সাধারণত চাকরি পরিবর্তনের পর অনেক কর্মীই পূর্ববর্তী প্রতিষ্ঠানের পেনশন ফান্ডের তথ্য ভুলে যান, ফলে বছরের পর বছর ধরে ছোট ছোট ‘পেনশন পট’ নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকে। অনেক সময় অতিরিক্ত সার্ভিস চার্জ কাটার কারণে এই সঞ্চয়ের মূল্যও হ্রাস পায়। নতুন নিয়ম অনুযায়ী, ১,০০০ পাউন্ড বা তার কম মূল্যের পেনশন পটগুলো স্বয়ংক্রিয়ভাবে একটি বড় ফান্ডে স্থানান্তর ও একত্র করা হবে। অনুমোদিত কনসোলিডেটর প্রতিষ্ঠানের মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটি পরিচালিত হবে এবং স্থানান্তরের আগে সংশ্লিষ্ট পেনশন মালিকদের বিস্তারিত জানানো হবে। তবে এই স্বয়ংক্রিয় ব্যবস্থাটি পুরোপুরি কার্যকর হতে ২০৩০ সাল পর্যন্ত সময় লাগতে পারে।

​পেনশন বিশেষজ্ঞ মাইক কারির দেওয়া তথ্যমতে, বর্তমানে যুক্তরাজ্যে প্রায় ৪.৮ মিলিয়ন পেনশন পট হারিয়ে যাওয়া বা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তিনি উল্লেখ করেন, ছোট পেনশন ফান্ডগুলো একত্র করার এই উদ্যোগের ফলে কর্মীরা তাদের হারিয়ে যাওয়া সঞ্চয় ফেরত পাবেন এবং অপ্রয়োজনীয় চার্জের আর্থিক ক্ষতি থেকে সুরক্ষা পাবেন।

​পাশাপাশি নতুন আইনের অধীনে পেনশন ট্রাস্টিদের আইনি দায়বদ্ধতা আরও বাড়ানো হয়েছে। এখন থেকে প্রতিটি 'ডিফাইনড কন্ট্রিবিউশন' (Defined Contribution) পেনশন স্কিম যেন সদস্যদের সর্বোচ্চ আর্থিক স্বার্থ রক্ষা করে পরিচালিত হয়, তা নিশ্চিত করা ট্রাস্টিদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, এই উদ্যোগের ফলে অবসরকালীন সময়ে সঠিক আর্থিক পরিকল্পনার অভাবে কর্মীদের দ্রুত টাকা শেষ হয়ে যাওয়া বা অতিরিক্ত সতর্কতার কারণে কম খরচ করার মতো সমস্যার সমাধান হবে।

​আগামী ২৯ জুন থেকে এই আইনের আওতায় ‘পেনশন ওম্বাটসম্যান’ (Pension Ombudsman) অতিরিক্ত অর্থ পরিশোধ বা ওভার-পেমেন্ট সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে নতুন আইনি ক্ষমতা পেতে যাচ্ছে। এর ফলে পেনশন সংক্রান্ত যেকোনো জটিলতা ও অর্থ ফেরতের প্রক্রিয়া আরও দ্রুত এবং সহজতর হবে।

​এছাড়াও, পেনশন স্কিমগুলোর কার্যকারিতা যাচাইয়ের জন্য ‘ভ্যালু ফর মানি’ (Value for Money) নামক একটি নতুন মূল্যায়ন কাঠামো চালু করা হচ্ছে। এর মাধ্যমে গ্রাহকরা সহজেই তুলনা করতে পারবেন কোন স্কিমটি তাদের জন্য সবচেয়ে বেশি লাভজনক ও কার্যকর। সরকারের প্রত্যাশা, এই আধুনিক সংস্কার শুধু পেনশন ব্যবস্থাকেই গতিশীল করবে না, বরং ভবিষ্যতে লাখ লাখ মানুষের অবসরকালীন আর্থিক নিরাপত্তাকে আরও শক্তিশালী ও সুসংহত করবে।

আরও

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের খবর

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে পরীক্ষামূলকভাবে চালু থাকা এ ক...

২০২৬-০৮-২৫ ১৭:০৯

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতি...

২০২৬-০৮-২৫ ১২:৪৯

ইউক্রেনের পাশে থাকার বার্তা দিতে কিয়েভ যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের খবর

ইউক্রেনের পাশে থাকার বার্তা দিতে কিয়েভ যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করতে প্রথম রাষ্ট্রীয় সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভ যাচ্ছেন ব্রিটিশ প্রধান...

২০২৬-০৮-২৪ ১৪:২১