শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যের বাজেটিং লোন: নিম্ন আয়ের মানুষের জন্য সুদবিহীন সরকারি সহায়তা

যুক্তরাজ্যের বাজেটিং লোন: নিম্ন আয়ের মানুষের জন্য সুদবিহীন সরকারি সহায়তা

যুক্তরাজ্যে (ইউকে) যারা নিম্ন আয়ের মানুষ, কিংবা যারা সরকারি ইনকাম সাপোর্ট, জব সিকার অ্যালাউন্স বা পেনশন ক্রেডিট পান, তাদের জন্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ আর্থিক সহায়তা ব্যবস্থা রয়েছে, যার নাম বাজেটিং লোন। এটি সম্পূর্ণ সুদবিহীন একটি ঋণ, যা প্রয়োজনীয় খরচ মেটাতে সহায়তা করে।

এই লোনটি মূলত যুক্তরাজ্যের কর্ম ও পেনশন বিভাগ প্রদান করে থাকে। এটি গ্রহণ করলে কোনো সুদ দিতে হয় না এবং পরিশোধের ক্ষেত্রেও বেশ নমনীয় ব্যবস্থা রয়েছে। সাধারণত এটি ২৪ মাসের মধ্যে ধাপে ধাপে সরকারি বেনিফিট থেকে কেটে নেওয়ার মাধ্যমে পরিশোধ করা হয়।

এই লোনের পরিমাণ আবেদনকারীর পারিবারিক অবস্থার ওপর নির্ভর করে। যেমন—একক ব্যক্তি, দম্পতি বা সন্তানসহ পরিবার অনুযায়ী ভিন্ন ভিন্ন পরিমাণ অর্থ পাওয়া যেতে পারে।

আবেদনকারীরা অনলাইনে সরকারি ওয়েবসাইটে গিয়ে বাজেটিং লোনের জন্য আবেদন করতে পারেন। আবেদন করার পর সাধারণত ৭ দিনের মধ্যে ইমেইল, টেক্সট বা ফোনের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হয়। আর ডাকযোগে আবেদন করলে ফলাফল পেতে প্রায় ২১ দিন সময় লাগতে পারে।

আবেদন প্রক্রিয়ায় নির্দিষ্ট একটি ফর্ম পূরণ করতে হয়, যা জমা দেওয়ার পর সরকার জানিয়ে দেয় আবেদনটি অনুমোদিত হয়েছে কি না।

এই লোন সাধারণত জরুরি খরচ যেমন বাড়িভাড়া, গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র, ফার্নিচার কেনা বা আকস্মিক আর্থিক সংকট মোকাবিলায় ব্যবহার করা যায়। এমনকি কেউ চাইলে স্থানান্তর বা অস্থায়ী ভ্রমণ খরচেও এটি ব্যবহার করতে পারেন।

সরকারের এই উদ্যোগটি মূলত নিম্ন আয়ের মানুষদের সাময়িক আর্থিক চাপ কমাতে সহায়তা করে। তবে এটি নিয়মিত আয়ের বিকল্প নয়, বরং জরুরি পরিস্থিতিতে সহায়তার একটি ব্যবস্থা।

 

আরও

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের খবর

রানি দ্বিতীয় এলিজাবেথের ঐতিহাসিক রেকর্ড যেভাবে উদযাপন করেছিল বিশ্ব

যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড গড়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রি...

২০২৬-০৯-০৯ ০০:০১

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের খবর

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে পরীক্ষামূলকভাবে চালু থাকা এ ক...

২০২৬-০৮-২৫ ১৭:০৯

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতি...

২০২৬-০৮-২৫ ১২:৪৯