শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে রেকর্ড হারে কমেছে নেট মাইগ্রেশন: ওএনএস-এর নতুন তথ্য প্রকাশ

যুক্তরাজ্যে রেকর্ড হারে কমেছে নেট মাইগ্রেশন: ওএনএস-এর নতুন তথ্য প্রকাশ

নেট মাইগ্রেশনের সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) কর্তৃক প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১২ মাসে দেশটিতে নেট মাইগ্রেশনের সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র ১ লক্ষ ৭১ হাজারে। ২১শে মে ওএনএস এই তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে, যা মূলত ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের ১২ মাসের একটি রেকর্ড। উল্লেখ্য, নির্দিষ্ট সময়ে যুক্তরাজ্যে নতুন করে আসা এবং যুক্তরাজ্য ছেড়ে চলে যাওয়া মানুষের সংখ্যার ব্যবধানকেই নেট মাইগ্রেশন বলা হয়।

​ওএনএস-এর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ২০২৪ সালে যুক্তরাজ্যের নেট মাইগ্রেশন ছিল প্রায় ৩ লাখ ৩১ হাজার। সেই তুলনায় পরবর্তী সময়ে নেট মাইগ্রেশনের হার কমেছে প্রায় ৪৮.৩ শতাংশ, যা ২০২১ সালের পর দেশটিতে সর্বনিম্ন মাইগ্রেশনের রেকর্ড। অথচ এর আগে ২০২৩ সালে দেশটিতে নেট মাইগ্রেশনের সংখ্যা ছিল ইতিহাসের সর্বোচ্চ—৯ লাখেরও বেশি। মাত্র দুই বছরের ব্যবধানে এই বড় পতন যুক্তরাজ্যের অভিবাসন চিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

​সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এবং ওএনএস-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের বর্তমান সরকারের কঠোর ভিসা নীতির কারণেই নেট মাইগ্রেশন এভাবে হ্রাস পেয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থী ও দক্ষ কর্মীদের (স্কিলড ওয়ার্কার) জন্য পরিবারের সদস্যদের সাথে নিয়ে আসার ওপর নিষেধাজ্ঞা, কাজের ক্ষেত্রে ন্যূনতম বেতনের সীমা (স্যালারি থ্রেশহোল্ড) বৃদ্ধি এবং ইংরেজি ভাষার দক্ষতার শর্ত কঠোর করার কারণে বিদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাজ্যে আসার আগ্রহ অনেকটাই কমে গেছে।

আরও

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের খবর

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে পরীক্ষামূলকভাবে চালু থাকা এ ক...

২০২৬-০৮-২৫ ১৭:০৯

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতি...

২০২৬-০৮-২৫ ১২:৪৯

ইউক্রেনের পাশে থাকার বার্তা দিতে কিয়েভ যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের খবর

ইউক্রেনের পাশে থাকার বার্তা দিতে কিয়েভ যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করতে প্রথম রাষ্ট্রীয় সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভ যাচ্ছেন ব্রিটিশ প্রধান...

২০২৬-০৮-২৪ ১৪:২১