শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে ১৭৪ বছরের পুরোনো হ্যালিফ্যাক্স ব্যাংক বন্ধের ঘোষণা, গ্রাহকসেবা স্থানান্তর হচ্ছে লয়েডসে

যুক্তরাজ্যে ১৭৪ বছরের পুরোনো হ্যালিফ্যাক্স ব্যাংক বন্ধের ঘোষণা, গ্রাহকসেবা স্থানান্তর হচ্ছে লয়েডসে

আগামী ১ জুলাই থেকে বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী মর্গেইজ ও রিটেইল ব্যাংকিং প্রতিষ্ঠান হ্যালিফ্যাক্স ব্যাংক। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাজ্যের হাই স্ট্রিটগুলো থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে দীর্ঘ ১৭৪ বছর ধরে সেবা দিয়ে আসা এই সুপরিচিত ব্র্যান্ডটি। ১৮৫২ সালে প্রতিষ্ঠিত হওয়া এই ব্যাংকটি বিশ্বস্ততার সাথে দেশটির গ্রাহকদের মর্গেইজ ও খুচরা ব্যাংকিং সেবা দিয়ে আসছিল।

আগামী ১ জুলাই থেকে বন্ধ হয়ে যাচ্ছে যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী মর্গেইজ ও রিটেইল ব্যাংকিং প্রতিষ্ঠান হ্যালিফ্যাক্স ব্যাংক। এই সিদ্ধান্তের ফলে যুক্তরাজ্যের হাই স্ট্রিটগুলো থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে দীর্ঘ ১৭৪ বছর ধরে সেবা দিয়ে আসা এই সুপরিচিত ব্র্যান্ডটি। ১৮৫২ সালে প্রতিষ্ঠিত হওয়া এই ব্যাংকটি বিশ্বস্ততার সাথে দেশটির গ্রাহকদের মর্গেইজ ও খুচরা ব্যাংকিং সেবা দিয়ে আসছিল। সম্প্রতি লয়েডস টিএসবি (Lloyds TSB) এবং ব্যাংক অব স্কটল্যান্ডের (Bank of Scotland) সাথে ব্যাংকটি একীভূত (মার্জ) হওয়ায়, লয়েডস কর্তৃপক্ষ হ্যালিফ্যাক্স ব্র্যান্ডটির পথচলা সম্পূর্ণ বন্ধ করার এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

​ব্যাংক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে হ্যালিফ্যাক্স ব্যাংকে নতুন করে কোনো অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকছে না। একই সাথে ব্যাংকটির অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমেও নতুন গ্রাহক নিবন্ধন বা অ্যাকাউন্ট খোলার সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তবে ব্যাংকটি বন্ধ হলেও বিদ্যমান গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

​হ্যালিফ্যাক্স ব্যাংকে বর্তমানে যাদের অ্যাকাউন্ট রয়েছে, তাদের সব তথ্য ও অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে (অটোমেটিকলি) লয়েডস গ্রুপের সাথে যুক্ত বা মার্জ করে দেওয়া হবে। ১ জুলাইয়ের পর থেকে বর্তমান গ্রাহকদের যেকোনো ধরনের ব্যাংকিং সেবা ও সহায়তার জন্য সরাসরি লয়েডস ব্যাংক অথবা ব্যাংক অব স্কটল্যান্ডের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

যুক্তরাজ্যের খবর

লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা

আনন্দঘন পরিবেশে যুক্তরাজ্যের লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। গত ৪ সেপ্টেম্বর লন্ডনের আইঅ...

২০২৬-০৯-০৫ ২২:৩১

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য যুক্তরাজ্যে চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে...

২০২৬-০৮-২৭ ১৭:০৫

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যের খবর

যুক্তরাজ্যে গ্র্যাজুয়েট চাকরির বাজারে বড় ধাক্কা, এক বছরে কমেছে ৪৫ শতাংশ

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাস করা গ্র্যাজুয়েটদের জন্য চাকরির সুযোগ এক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। নি...

২০২৬-০৮-২৭ ১২:৪৭

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের খবর

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেবে যুক্তরাজ্য

ধর্ষকদের ওষুধ দিয়ে যৌন উত্তেজনা কমিয়ে দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ইংল্যান্ড ও ওয়েলসে পরীক্ষামূলকভাবে চালু থাকা এ ক...

২০২৬-০৮-২৫ ১৭:০৯

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যের খবর

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের দায়িত্বে কে এই মোহাম্মদ আব্দুল মুহিত?

যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক পররাষ্ট্রসচিব ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতি...

২০২৬-০৮-২৫ ১২:৪৯

ইউক্রেনের পাশে থাকার বার্তা দিতে কিয়েভ যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের খবর

ইউক্রেনের পাশে থাকার বার্তা দিতে কিয়েভ যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করতে প্রথম রাষ্ট্রীয় সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভ যাচ্ছেন ব্রিটিশ প্রধান...

২০২৬-০৮-২৪ ১৪:২১