রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস

যুদ্ধবিমানের ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস

অত্যন্ত জটিল অভিযান চালিয়ে ইরান থেকে নিজেদের বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। তবে এই অভিযানে অংশ নেওয়া দুটি পরিবহণ খোয়াতে হয়েছে মার্কিনিদের।

সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধবিমান এফ-১৫ এর ক্রুকে উদ্ধারে ইরানে নেওয়া হয়েছিল দুটি পরিবহন বিমান। কিন্তু সেগুলো ইরানে আটকে যায়। এরপর ওই ক্রু ও কমান্ডোদের উদ্ধারে যায় আরও তিনটি পরিবহন বিমান।

যেহেতু ওই দুটি পরিবহন বিমান তারা আর উড়িয়ে নিয়ে আসতে পারছিল না। তাই সেগুলো সেখানেই ধ্বংস করে দেওয়া হয়, যেন বিমানগুলো ইরানিদের হাতে না পড়ে এবং তারা এগুলো ব্যবহার না করতে পারে।

ইরানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, তাদের একটি দুর্গম অঞ্চলে অস্থায়ী রানওয়ে তৈরি করেছিল মার্কিন কমান্ডোরা। আর পরিবহন বিমানগুলো সেখানেই আটকা পড়েছিল।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে, যুদ্ধবিমানের ক্রু উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল কয়েকশ সেনা। ওই ক্রু যুদ্ধবিমানটির ‘ওয়েপন সিস্টেম অফিসার’ ছিলেন। তাকে ইরান থেকে বের করে কুয়েতে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

এদিকে যুদ্ধবিমানের ক্রুদের উদ্ধারের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “ আমরা তাকে উদ্ধার করেছি! আমার প্রিয় আমেরিকান নাগরিকগণ, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম সাহসী এক অনুসন্ধান ও উদ্ধার অভিযান সফলভাবে পরিচালনা করেছে। আমাদের একজন অসাধারণ ক্রু মেম্বার অফিসার, যিনি একজন অত্যন্ত সম্মানিত কর্নেল—আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, তিনি এখন সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছেন!”

সূত্র: নিউইয়র্ক টাইমস

আরও

ইরানে ১২০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের

আন্তর্জাতিক

ইরানে ১২০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরাইলের

গত ২৪ ঘণ্টায় ইরানে ইসরাইলি হামলা নিয়ে বিবৃতি দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এক্সে দেয়া বিবৃতিতে তারা বলেছে, বিমানবাহিনী ম...

২০২৬-০৪-০৫ ২০:০৪

ইরানের ‘হাতে ধরা পড়ার ভয়ে’ নিজেদের যুদ্ধবিমান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট

আন্তর্জাতিক

ইরানের ‘হাতে ধরা পড়ার ভয়ে’ নিজেদের যুদ্ধবিমান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট

ইরানের হাতে ধরা পড়ার ভয়ে নিজেদের দুই যুদ্ধবিমান ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের সূত্রের বরাতে এই তথ্য দিয়েছে...

২০২৬-০৪-০৫ ২০:০৩

হুথিদের হামলার চোটে সব কর্মীকে বিমানবন্দর থেকে সরিয়ে নিলো ইসরায়েল

আন্তর্জাতিক

হুথিদের হামলার চোটে সব কর্মীকে বিমানবন্দর থেকে সরিয়ে নিলো ইসরায়েল

ইসরায়েলের জাফায় অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ক্লাস্টার (গুচ্ছ) ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলার দাবি করে...

২০২৬-০৪-০৫ ১৮:৪৮

ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি মিসাইলের ঢেউ

আন্তর্জাতিক

ইসরায়েলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানি মিসাইলের ঢেউ

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে আবারও নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যেগুলো ইসরায়েলের দিকে ধেয়ে...

২০২৬-০৪-০৫ ১৮:১২

ইরানের অবকাঠামোতে হামলা হলে ‘নরকের দ্বার’ খুলে যাবে

আন্তর্জাতিক

ইরানের অবকাঠামোতে হামলা হলে ‘নরকের দ্বার’ খুলে যাবে

ইরানের সর্বোচ্চ অপারেশনাল কমান্ড ইউনিট যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশটির অবকাঠামোর ওপর কোনো...

২০২৬-০৪-০৫ ১৮:১১

মালয়েশিয়ায় অবৈধ অবস্থানের অভিযোগে ৩ বাংলাদেশি ও ১ থাই নাগরিক জেল-জরিমানা

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অবৈধ অবস্থানের অভিযোগে ৩ বাংলাদেশি ও ১ থাই নাগরিক জেল-জরিমানা

মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান ও অনুপ্রবেশের দায়ে তিন বাংলাদেশি এবং এক থাই নাগরিককে জেল-জরিমানা করেছে দেশটির আদালত।

২০২৬-০৪-০৫ ১৬:৪৫