শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যশোরে ফেনসিডিলের মামলায় দু’জনের যাবজ্জীবন

যশোরে ফেনসিডিলের মামলায় দু’জনের যাবজ্জীবন

যশোরে ফেনসিডিলের মামলায় ২ মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অপর এক আসামিকে দুই বছরের সাজা দিয়েছে যশোরের একটি আদালত।

রোববার (২৪ মে) বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এসএম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি আনিসুর রহমান পলাশ।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, শার্শা উপজেলার পাঁচভুলট গ্রামের দক্ষিণপাড়ার আজিবার বদ্দির ছেলে সাজু বদ্ধি, হযরত আলীর ছেলে আলামিন ও খোরশেদ আলমের ছেলে মেহেদী হাসান।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২৯ ডিসেম্বর শার্শার পাঁচভুলট বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রাজগঞ্জ গ্রামের ও অভয়বাসগামী কাঁচা রাস্তার উপর অবস্থান নেন। গভীর রাতে মাঠের দিক হতে তিনজনকে আসতে দেখে বিজিবি। এ সময় ধাওয়া করে মেহেদী ও সাজুকে আটক এবং অপর আসামি আলামিন ব্যাগ ফেলে পালিয়ে যায়। আটক দুইজনের কাছে থাকা ব্যাগ ও ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচভুলট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার মোফাজ্জেল হোসেন বাদী হয়ে আটক দুইজনসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল থানায় মামলা করেন। এ মামলা তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই হারুন অর রশিদ ওই তিনজনকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২০ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেন।

দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি সাজু বদ্দি ও আলামিন বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিলের ৩(খ) ক্রমিকে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজর টাকা করে জরিমান অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি মেহেদী হাসানের বিরুদ্ধে ১৯ ( ১) এর ৩(ক) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ২ বছর সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমান অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

সাজাপ্রপ্ত তিনজনই জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে। যে কারণে বিচারক তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

আরও

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

সারা দেশ

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

একসময় সাতক্ষীরার গ্রামীণ জীবনে বাঁশ-বেতের তৈরি হাতপাখা, কুলা, ডালি, ঝুড়ি, চালুনি কিংবা মাছ ধরার সরঞ্জাম ছিল নিত্যদিনের স...

২০২৬-০৯-১১ ১১:১৮

ব্যবসার অনুমোদন নেই, তবুও গুদামে মিলল ২৮৮ বস্তা সার

সারা দেশ

ব্যবসার অনুমোদন নেই, তবুও গুদামে মিলল ২৮৮ বস্তা সার

ব্যবসার কোনো অনুমোদন নেই। তবুও গুদামে লুকিয়ে রাখা হয়েছিল ২৮৮ বস্তা সার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই সার উদ্ধ...

২০২৬-০৯-১১ ০৮:৫৩

পানিবন্দী ৫০ হাজার মানুষ, ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

সারা দেশ

পানিবন্দী ৫০ হাজার মানুষ, ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুইটি ইউনিয়নের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে স্কুলে য...

২০২৬-০৯-১১ ০৮:৫২

সিলেটে গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও ফেমেক্স অ্যাসোসিয়েট

সারা দেশ

সিলেটে গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও ফেমেক্স অ্যাসোসিয়েট

৫০ জন গ্রাহকের কাছ থেকে অন্তত ১৫ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ফেমেক্স অ্যাসোসিয়েট নামের একটি প্রতিষ্ঠান।

২০২৬-০৯-১১ ০৮:৫১

হাসপাতালে স্ত্রীকে মৃত ঘোষণার পর প্রাইভেটকার নিয়ে পালালেন স্বামী

সারা দেশ

হাসপাতালে স্ত্রীকে মৃত ঘোষণার পর প্রাইভেটকার নিয়ে পালালেন স্বামী

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাইভেটকারে করে মুমূর্ষু গৃহবধূ শাহিনা বেগমকে (২২) হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা...

২০২৬-০৯-১১ ০৮:৪৯

লালমনিরহাট সীমান্তে ফাঁকা গুলি ছুড়ে চার নৌকা নিয়ে গেল বিএসএফ

সারা দেশ

লালমনিরহাট সীমান্তে ফাঁকা গুলি ছুড়ে চার নৌকা নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বালু-পাথর উত্তোলনকে কেন্দ্র করে ৫ রাউন্ড ফাঁকা গুলি করে ৪টি নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠে...

২০২৬-০৯-১০ ২৩:৫৫