মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় নিয়ে যে বার্তা দিলেন আবহাওয়াবিদ পলাশ

ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় নিয়ে যে বার্তা দিলেন আবহাওয়াবিদ পলাশ

তীব্র গরমের পর দেশের বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি নামলেও সঙ্গে দেখা দিয়েছে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব। এরই মধ্যে বরিশাল অঞ্চলে শক্তিশালী ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

রোববার (২৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টার মধ্যে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

তিনি বলেন, সম্ভাব্য সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে ঝড়টি বরিশাল অঞ্চলে প্রবেশ করতে পারে এবং পুরো অঞ্চল অতিক্রম করতে মধ্যরাত পর্যন্ত সময় লাগতে পারে।

এ পরিস্থিতিতে ঢাকা-বরিশাল নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিকেল ৬টা থেকে রাত ১০টার মধ্যে দক্ষিণাঞ্চলের উদ্দেশে ছেড়ে যাওয়া লঞ্চগুলোকে অন্তত রাত ৮টার পর যাত্রা শুরুর পরামর্শ দেওয়া হয়েছে। একইভাবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা নৌযানগুলোকে রাত ১২টার পর রওনা হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। কালবৈশাখী ঝড় বরিশাল বিভাগ পুরো-পুরি অতিক্রম করতে রাত ১২টা পর্যন্ত লেগে যেতে পারে।

পোস্টে আরও সতর্ক করে বলা হয়, সম্ভাব্য এই ঝড়ের সঙ্গে তীব্র বজ্রপাত হতে পারে, যা নৌযাত্রীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বজ্রপাত ও দুর্ঘটনার আশঙ্কায় যাত্রীদের বাড়তি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও

বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগ, ভাটারা থানায় জিডি

জাতীয়

বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ফটোকার্ড ছড়ানোর অভিযোগ, ভাটারা থানায় জিডি

জনপ্রিয় জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশ প্রতিদিন’-এর লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া ও বিভ্রান্...

২০২৬-০৬-২৯ ২২:১৮

৬ মাসে বাংলাদেশে ৩২ ভূমিকম্প, কী বার্তা দিচ্ছে?

জাতীয়

৬ মাসে বাংলাদেশে ৩২ ভূমিকম্প, কী বার্তা দিচ্ছে?

চলতি বছরের প্রথম ছয় মাসে বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে মোট ৩২টি ছোট-বড় ভূমিকম্প রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর ম...

২০২৬-০৬-২৯ ২২:১৩

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে পাঠানো হয়েছে রিকোয়েস্ট

জাতীয়

পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে পাঠানো হয়েছে রিকোয়েস্ট

বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে বলে জান...

২০২৬-০৬-২৯ ২১:৫৮

কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

জাতীয়

কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

দেশের কওমি ধারার মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ চলতি প্রস্তাবিত বাজেটে অন্তর্ভুক্ত করার দাবি করেছেন বিরোধী দলীয় নেতা ডা. শ...

২০২৬-০৬-২৯ ২১:৪৫

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কৃষি-ব্যবসা ও বেতন আয়করমুক্ত করার প্রস্তাব

জাতীয়

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কৃষি-ব্যবসা ও বেতন আয়করমুক্ত করার প্রস্তাব

দেশের পাহাড় এবং সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বেতন, কৃষি ও ব্যবসার আয়করমুক্ত রাখার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী ও স...

২০২৬-০৬-২৯ ২১:২৮

৪০ বছর সংসদে কাটিয়েছি, কানাকড়িও পাইনি : স্পিকার

জাতীয়

৪০ বছর সংসদে কাটিয়েছি, কানাকড়িও পাইনি : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি...

২০২৬-০৬-২৯ ২১:১৯