রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিবাদের আমলে সংঘটিত প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে। এই বিচার সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায়সংগত হবে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে বরিশাল জেলা আইনজীবী সমিতির দশতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৭ বছরে বহুল সংখ্যক রাজনৈতিক সহযোদ্ধাকে ক্রসফায়ারের নামে হত্যা ও গুম করা হয়েছে। লাখ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল। চব্বিশের জুলাইয়ে ঐতিহাসিক গণঅভ্যুত্থানে প্রায় ১৪০০ শহীদের রক্ত এবং ৩০ হাজার তরুণের পঙ্গুত্ব বরণ করেন। তাদের এই ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

বৈশ্বিক সংকট ও সরকারের অর্থনৈতিক পদক্ষেপ প্রসঙ্গে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট থাকা সত্ত্বেও সংকট মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত সামাজিক সুরক্ষা জোরদার করা হচ্ছে বলেও উল্লেখ করেন মো. আসাদুজ্জআমান। তিনি জানান, এ বছরের মধ্যে মোট ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। পর্যায়ক্রমে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিগত সরকারের আমলে ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক পরিবেশ ও প্রশাসনিক সংস্কৃতি দূর করে দেশে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করা হচ্ছে।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন এমপি, বরিশাল সদর আসনের এমপি অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা ও দায়রা জজ সৈয়দ ফারুক হোসেনসহ স্থানীয় প্রশাসন ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ।

আরও

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও

জাতীয়

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও

বাংলাদেশের অর্থনীতির গতি অনেকটাই নির্ভর করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর। শিল্পের উৎপাদন, কৃষির সেচ, পণ্য ও যাত্রী...

২০২৬-০৮-১৬ ১৫:২৯

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতীয়

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক...

২০২৬-০৮-১৬ ১২:১২

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কাম্পালা

জাতীয়

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কাম্পালা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। বায়ুমান সূচকে কাম্পালার স্কোর ১৯১। তালিকায়...

২০২৬-০৮-১৬ ০৯:০৮

৬ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বৃষ্টির আভাস, নদী বন্দরে সতর্কতা

জাতীয়

৬ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বৃষ্টির আভাস, নদী বন্দরে সতর্কতা

দেশের ছয় অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা...

২০২৬-০৮-১৬ ০৮:৩৩

বেগম খালেদা জিয়াকে স্লো-পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছিল: জ্বালানিমন্ত্রী

জাতীয়

বেগম খালেদা জিয়াকে স্লো-পয়জনিং করে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছিল: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী। তার নেতৃত্বে ফ্যা...

২০২৬-০৮-১৫ ২২:১৪

মেধাবী শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী

জাতীয়

মেধাবী শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে আজকের মেধাবী শিক্ষার্থীদের মধ্য থ...

২০২৬-০৮-১৫ ২১:১৯