বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ভুয়া তথ্য ও অপতথ্য যাচাইয়ে বিভিন্ন টুলস ডেভেলপের চেষ্টা করছি: তথ্য প্রতিমন্ত্রী

ভুয়া তথ্য ও অপতথ্য যাচাইয়ে বিভিন্ন টুলস ডেভেলপের চেষ্টা করছি: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ভুয়া তথ্য ও অপতথ্য যাচাইয়ের জন্য আমরা বিভিন্ন টুলস ডেভেলপ করার চেষ্টা করছি, যেগুলোর মাধ্যমে আমরা ফ্যাক্ট ফাইন্ডিংস করে জনগণকে অবহিত করতে পারবো।

আজ শনিবার (৮ আগস্ট) সকালে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নিউ মিডিয়ার মাধ্যমে ভুল তথ্য, অপতথ্য এবং ভুয়া তথ্য প্রচার হচ্ছে। সাইবার সুরক্ষা আইনের মাধ্যমে অপতথ্য এবং মিথ্যা তথ্য প্রচার বন্ধ করার জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। অনলাইন মিডিয়ায় যারা বিভিন্ন রিলস বানায়, তাদের সচেতনতা বৃদ্ধি ও প্রশিক্ষিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এসময় চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মো. এরশাদ উল্লাহ এবং কালুরঘাট বেতার কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালুরঘাট বেতার কেন্দ্র নিয়ে তিনি এসময় বলেন, এটা একটা ঐতিহ্যবাহী স্থান। এখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণ করতে একটা প্রকল্প গ্রহণ করা হবে। আমাকে জানানো হয়েছে, বন্যা হলে এখানে পানি ওঠে। এই ঐতিহাসিক বেতার কেন্দ্রকে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণের জন্য আমরা উদ্যোগ নেব। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাথে আমরা এ বিষয়ে আলোচনা করব।

পিছিয়ে থাকা রেডিও ও সম্প্রচার মাধ্যমকে আরও সক্রিয় করা নিয়ে তিনি বলেন, বাংলাদেশ বেতারের এফএমকে আরেকটু শক্তিশালী করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এজন্য আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি।

বিটিভিকে আরও আধুনিায়ন করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিটিভিতে ফরেনসিক অডিট করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে অডিট শুরু হবে। অডিট রিপোর্টের মাধ্যমে আমরা বিটিভির ডিজিটালাইজেশন থেকে শুরু করে প্রোগ্রামগুলোকে আরো কীভাবে সুন্দর করা যায়, সেই উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, ‘নতুন কুঁড়ি’ বিটিভির একটা সিগনেচার প্রোগ্রাম। আমরা নতুন কুঁড়িকে আরো আধুনিকায়ন করার উদ্যোগ নিয়েছি। এই ধরনের প্রোগ্রামগুলো যদি বিটিভি’তে আমরা বেশি বেশি করতে পারি, তাহলে আশা করি দর্শকরা বিটিভি দেখার জন্য আরো আগ্রহী হবে।

আরও

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

২০২৬-০৯-৩০ ১৪:৩৪

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

জাতীয়

বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও সহযোগিতা বাড়ানোর জ...

২০২৬-০৯-৩০ ১৪:২০

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংব...

২০২৬-০৯-২৯ ২২:০৯

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

জাতীয়

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সার্বজনীনভাবে সবার কল্যাণের মনোভাব নি...

২০২৬-০৯-২৯ ২২:০৭