বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে ধারণা তৈরি করা হচ্ছে, তা সঠিক নয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলবাজি নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিক যে উদ্বেগ জানিয়েছে তা আমলে নেওয়া হবে। যারা অপকর্ম করবে তাদের কোনো দল নেই, তারা দুর্বৃত্ত। তাদের ব্যাপারে সরকারের অবস্থান কঠোর। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি রয়েছে।

তিনি জানান, এবারের দুর্গাপূজায় সরকারের পক্ষ থেকে বাজেটও বাড়ানো হয়েছে। গতবারের ৪ কোটি টাকার তুলনায় এবার পূজার বাজেট বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে।

এ ছাড়া এবার সারা দেশে পূজামণ্ডপের সংখ্যাও গতবারের তুলনায় প্রায় ১ হাজার ৫০০টি বেড়েছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, এবারের পূজায় ছুটি দুইদিন থেকে বাড়িয়ে তিনদিন করা হয়েছে। সব মিলিয়ে পাঁচ দিনের ছুটি কাটাবে মানুষ। এটা সরকারের আন্তরিকতার কারণে হয়েছে।

আরও

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

জাতীয়

তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সংব...

২০২৬-০৯-২৯ ২২:০৯

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

জাতীয়

সবার কল্যাণে কাজ করতে চাই: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সার্বজনীনভাবে সবার কল্যাণের মনোভাব নি...

২০২৬-০৯-২৯ ২২:০৭

বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

জাতীয়

বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত স্থল নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধ...

২০২৬-০৯-২৯ ২১:০৪

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

জাতীয়

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে অনুদানের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তার...

২০২৬-০৯-২৯ ২০:৪৮

জনকল্যাণে এআই ব্যবহারে সতর্কতার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়

জনকল্যাণে এআই ব্যবহারে সতর্কতার আহ্বান রাষ্ট্রপতির

জনকল্যাণে আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নত...

২০২৬-০৯-২৯ ১৫:১৫