বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

ভোট গণনার দিনে মন ভাঙল দেবের

ভোট গণনার দিনে মন ভাঙল দেবের

পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল ঘোষণার টানটান উত্তেজনার মধ্যেই শোক সংবাদ দিলেন টালিউড অভিনেতা ও সংসদ সদস্য দেব। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের সঙ্গী আদরের পোষ্য (কুকুর) ‘লাকি’কে হারিয়েছেন তিনি। মঙ্গলবার (৪ জুন) সকালে যখন দেশজুড়ে ভোটের ফলাফল নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, ঠিক সেই মুহূর্তেই সামাজিক মাধ্যমে প্রিয় বন্ধুকে হারানোর কথা জানান এই তারকা।

সামাজিক মাধ্যমে পোষ্যের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে দেব এক আবেগঘন বার্তা দিয়েছেন। লিখেছেন, তুমি আমার জীবনে ঘটা সেরা জিনিস। শান্তিতে থেকো লাকি। তাড়াতাড়ি ফিরে এসো। 

দেবের পারিবারিক সূত্রে জানা গেছে, লাকি শুধু একটি পোষ্য ছিল না, বরং পরিবারের একজন সদস্যের মতোই ছিল। শুটিংয়ের ব্যস্ততা কিংবা রাজনীতির চাপের মাঝে বাড়িতে ফিরলেই লাকি তাকে সঙ্গ দিত। সামাজিক মাধ্যমেও প্রায়ই লাকির বিভিন্ন ছবি ও ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করতেন এই অভিনেতা।

নির্বাচনী মাঠে পশ্চিমবঙ্গের ঘাটাল আসন থেকে জয়ের হ্যাটট্রিকের অপেক্ষায় থাকা এই অভিনেতার ব্যক্তিগত জীবনে এমন ছন্দপতনে শোক প্রকাশ করেছেন তার ভক্ত ও সহকর্মীরা। দীর্ঘদিনের সঙ্গীকে হারানোর শোকের কাছে রাজনৈতিক জয়-পরাজয়ের সমীকরণ যেন ম্লান হয়ে পড়েছে।

দেবের এই দুঃসংবাদে সাধারণ মানুষ থেকে শুরু করে কলকাতার বিনোদন জগতের তারকারাও সমবেদনা জানিয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, প্রিয় পোষ্যকে হারানোর বেদনা অন্য সব সাফল্যের চেয়েও অনেক বড়।

রাজনীতি ও অভিনয়ের পাশাপাশি দেব একজন পশুপ্রেমী হিসেবেও পরিচিত। লাকি ছাড়াও তার বাড়িতে ‘হ্যাপি’ নামের আরও একটি পোষ্য রয়েছে। প্রিয় সঙ্গীকে হারানোর এই শোক কাটিয়ে উঠতে আপাতত সময় নিচ্ছেন এই অভিনেতা-সাংসদ।

আরও

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

বিনোদন

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর...

২০২৬-০৯-২৬ ১০:০২