মানববন্ধনে বক্তারা বলেন,একটি মহলের স্বার্থে ভোলার মেঘনা নদীকে বালু মহল ঘোষণা করে ইজারা দিয়েছেন জেলা প্রশাসন। এ সুযোগে সম্পুর্ণ অপরিকল্পিতভাবে এবং রাতের আঁধারে বালু মহলের বাইরে গিয়ে ইজারাদাররা অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৩ টি ওয়ার্ড বিলিন হয়ে যাওয়ার পথে। এছাড়া রাজাপুর,ইলিশা,কাচিয়া ও শিবপুর ইউনিয়ন তীব্র নদী ভাঙনের কবলে পড়েছে।
বাসিন্দারা হারিয়েছেন ভিটেমাটি ও ফসলি জমি। নদী থেকে বালু লুটের কারণে ধস দেখা দিয়েছে শহর রক্ষা বাধের সিসি ব্লকেও। তাই ভোলা সদর উপজেলাকে রক্ষায় অতিদ্রুত সরকারের কাছে মেঘনা নদীর বালু মহলের ইজারা বাতিলের দাবিও জানান তারা।
এসময় ইলিশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো.সালাউদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি কামাল হোসেন, কাচিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোস্তফা কামালসহ প্রমুখ।