শনিবার, ৪ জুলাই ২০২৬ ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ভেনেজুয়েলা ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণে রোনালদো

ভেনেজুয়েলা ভূমিকম্পে পা হারানো শিশুর স্বপ্ন পূরণে রোনালদো

বিশ্বকাপের মাঠে পর্তুগালকে শেষ ষোলোয় তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মাঠের সাফল্যের মধ্যেও মানবিকতায় আবারও নজর কাড়লেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে একটি পা হারানো ছোট্ট এক ভক্তের স্বপ্ন পূরণ করে প্রশংসায় ভাসছেন তিনি।

সম্প্রতি ভেনেজুয়েলায় আঘাত হানে একাধিক শক্তিশালী ভূমিকম্প। এতে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। লা গুয়াইরা অঙ্গরাজ্যের কিশোর আন্দ্রেস মিয়েলেসও সেই দুর্যোগের শিকার। ভূমিকম্পে সে একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কঠিন সময়ের মধ্যেও আন্দ্রেসের একটি ছোট্ট ইচ্ছা ছিল। বিশ্বকাপের স্টিকার অ্যালবামের জন্য তিনি চেয়েছিলেন নিজের প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর অফিসিয়াল স্টিকার। শিশুটির সেই আকাঙ্ক্ষার কথা পৌঁছে যায় রোনালদোর কাছে। এরপর পর্তুগালের জার্সি গায়ে একটি ব্যক্তিগত ভিডিওবার্তা পাঠান তিনি।

ভিডিওবার্তায় রোনালদো বলেন, ‘হ্যালো আন্দ্রেস, কেমন আছ? তোমাকে একটি বড় আলিঙ্গন পাঠাতেই এই ভিডিওটি করেছি। আমি জানি তুমি আমার বড় ভক্ত। আশা করি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। আমি চাই তুমি আমার একটি ম্যাচে এসো, আমরা একসঙ্গে খেলা উপভোগ করব। তোমার সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি। সাহস রেখো, বন্ধু।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাংবাদিক গ্যাবি আরোচার দেওয়া তথ্য অনুযায়ী, উদার কয়েকজন দাতার সহায়তায় বহু প্রতীক্ষিত বিশ্বকাপের স্টিকারটি ইতোমধ্যে হাতে পেয়েছে আন্দ্রেস। শুধু তাই নয়, রোনালদোর স্বাক্ষর করা একটি জার্সিও উপহার হিসেবে পেতে যাচ্ছেন আন্দ্রেস।

রোনালদোর এই উদ্যোগের আগেই তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজ ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছিলেন।

আরও

‘প্যারিস আমার শহর’ থেকে ‘প্যারিস আমাদের’: পুরোনো খোঁচা ফিরছে?

খেলাধুলা

‘প্যারিস আমার শহর’ থেকে ‘প্যারিস আমাদের’: পুরোনো খোঁচা ফিরছে?

রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে আগামী রবিবার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল ও নরওয়ে। এই ম্যাচটি কেবল দুই দেশের কোয়ার্টার ফাইনাল...

২০২৬-০৭-০৩ ২২:৪৮

আর্জেন্টিনার কাছে ‘আত্মসমর্পণ’ করবে না কেপ ভার্দে

খেলাধুলা

আর্জেন্টিনার কাছে ‘আত্মসমর্পণ’ করবে না কেপ ভার্দে

বিশ্বকাপ তো বটেই সম্ভবত নিজেদের ফুটবল ইতিহাসে অন্যতম বড় পরীক্ষার মুখে দাঁড়িয়ে এবারের আসরের ‘সারপ্রাইজ প্যাকেজ’ কেপ ভার্দ...

২০২৬-০৭-০৩ ১১:২৫

৮৮ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতল সুইজারল্যান্ড

খেলাধুলা

৮৮ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতল সুইজারল্যান্ড

আলজেরিয়াকে শেষ ৩২-এ থামিয়ে দিলো সুইজারল্যান্ড। টানা চতুর্থবার বিশ্বকাপের শেষ ষোলোতে খেলা নিশ্চিত করল তারা, তবে নকআউটে তা...

২০২৬-০৭-০৩ ১১:২৩

মদ্রিচ ফুটবলের একজন কিংবদন্তি, ওকে আমি বহুবার বলেছি : রোনালদো

খেলাধুলা

মদ্রিচ ফুটবলের একজন কিংবদন্তি, ওকে আমি বহুবার বলেছি : রোনালদো

ফুটবলের দুই কিংবদন্তির শেষ বিশ্বকাপ এটি। গ্রুপ পর্ব শেষ হতেই নির্ধারণ হয়ে যায় যে কোনো একজনের বিদায় ঘণ্টা বাজবে শেষ ৩২-এ।...

২০২৬-০৭-০৩ ০৯:১৯

শেষের নাটকীয়তার পর শেষ ষোলোর টিকিট পেল পর্তুগাল

খেলাধুলা

শেষের নাটকীয়তার পর শেষ ষোলোর টিকিট পেল পর্তুগাল

নাটকীয়তার শেষ ছিল না টরন্টো স্টেডিয়ামে। গনসালো রামোসের ৯৪ মিনিটের গোলে এগিয়ে যাওয়ার পরও স্বস্তিতে থাকতে পারেনি পর্তু...

২০২৬-০৭-০৩ ০৮:৪৬