মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তার দাবি, দেশের মর্যাদা, ক্রিকেটার-সাংবাদিক-সমর্থকদের নিরাপত্তা এবং নির্বাচন সামনে রেখে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখার বিষয়টি বিবেচনা করেই সে সময় ভারত সফর বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।

আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল।

‘টি-টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?’ শিরোনামের ওই পোস্টে তিনি লেখেন, ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি তৎকালীন ক্রীড়া উপদেষ্টা হিসেবে মূলত তারই ছিল। বিষয়টি তিনি একাধিকবার প্রকাশ্যেও জানিয়েছেন। তাই এতদিন পর ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন প্রকাশের কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আসিফ নজরুলের দাবি, ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতির সূত্রপাত হয়। এরপর নিরাপত্তাহীনতার আশঙ্কা এবং বাংলাদেশের প্রতি অবমাননার প্রতিবাদে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে অনীহা জানানো হয়।

তার দাবি, নিরাপত্তা নিয়ে আশঙ্কাটি অমূলক ছিল না। আইসিসির একটি প্রতিবেদনে ভারতে নিরাপত্তা-ঝুঁকির তিনটি কারণ উল্লেখ করা হয়েছিল বলেও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, বিশ্বকাপ দলে মুস্তাফিজ থাকলে, বাংলাদেশের সমর্থকরা মুক্তভাবে ঘোরাফেরা করলে এবং বাংলাদেশে নির্বাচন এগিয়ে আসার প্রেক্ষাপটে নিরাপত্তা-ঝুঁকি তৈরি হতে পারে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

আসিফ নজরুল লেখেন, বাংলাদেশ শেষ পর্যন্ত অন্য কোনো ভেন্যুতে বিশ্বকাপ খেলার জন্যও চেষ্টা করেছিল। কয়েকটি দেশ থেকে সমর্থন পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তার দাবি, আইসিসির নেতৃত্বে ভারতীয়দের আধিপত্য থাকার কারণে বিকল্প ভেন্যুতে খেলার উদ্যোগ সফল হয়নি। একই সঙ্গে বাংলাদেশকে ভারতে নিয়ে যাওয়ার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো যোগাযোগ করা হয়নি বলে দাবি করেন তিনি।

বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তের পেছনে তিনটি বিষয়কে গুরুত্ব দেয়ার কথা উল্লেখ করেন আসিফ নজরুল। এগুলো হলো দেশের মর্যাদা, ক্রিকেটার, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা এবং আগামী নির্বাচনের আগে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখা।

বিশ্বকাপে অংশ না নিলে বিদেশি দলগুলোর সঙ্গে বাংলাদেশের খেলা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল উল্লেখ করে তিনি লেখেন, ক্রিকেট বোর্ডের বিভিন্ন উদ্যোগে সেই আশঙ্কাও শেষ পর্যন্ত দূর হয়েছিল।

আসিফ নজরুল লেখেন, আমি মনে করি, আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম।

একটি ছোট দেশ বলে কেউ ইচ্ছেমতো অপমান করবে আর বাংলাদেশ তা মুখ বুজে মেনে নেবে, এমন প্রত্যাশা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, তিনি সমমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী, মাথা নত করে সব মেনে নেয়ার নীতিতে নয়।

এর আগে, মঙ্গলবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে সংবাদ সম্মেলনে তিন সদস্যের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন প্রকাশ করে। কমিটি জানায়, বিশ্বকাপে অংশ নিতে জাতীয় দলের ক্রিকেটাররা প্রস্তুত ছিলেন এবং বিভিন্ন দিক বিবেচনায় বাংলাদেশের ওই আসরে অংশ নেয়া উচিত ছিল।

কমিটির সদস্য একেএম ওয়ালিউল্লাহ জানান, ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিসিবিতে চিঠি পাঠিয়ে ভারত সফর না করার কথা জানানো হয়েছিল। সে সময় আসিফ নজরুল ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকায় ওই সিদ্ধান্তকে তার নির্দেশ হিসেবেই গণ্য করা হয়। বিসিবির তৎকালীন কমিটিও সেই নির্দেশনা মেনে দলকে বিশ্বকাপে পাঠায়নি।

আরও

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

জাতীয়

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর সুপ্রিম কো...

২০২৬-০৯-১৫ ১৫:৫০

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩৯

জাতীয়

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩৯

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি...

২০২৬-০৯-১৫ ১৫:৪৪

সাইবার অপরাধ মোকাবিলায় পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা

জাতীয়

সাইবার অপরাধ মোকাবিলায় পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে একজন অতিরিক্ত আইজিপির (অ্যাডিশনাল আইজিপি) নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ...

২০২৬-০৯-১৫ ১৫:৩৯

দম্পতি’র ক্ষুদ্র পোশাক কারখানার ছোঁয়ায় বদলেছে গ্রামীণ নারীর জীবন

জাতীয়

দম্পতি’র ক্ষুদ্র পোশাক কারখানার ছোঁয়ায় বদলেছে গ্রামীণ নারীর জীবন

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ এমন একসময় ছিলো যখন কাজ করার ইচ্ছে থাকলেও কাজ ছিলো না, ঘরে বসে বসে সময় কাটাতে হতো...

২০২৬-০৯-১৫ ১৫:০৪

নগর স্বাস্থ্যসেবা সরকারি ব্যবস্থার মূল ধারায় আসছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয়

নগর স্বাস্থ্যসেবা সরকারি ব্যবস্থার মূল ধারায় আসছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

নগর স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মূল ধারায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে...

২০২৬-০৯-১৫ ১৫:০১

মওদুদী নাকি জিন্নাহ-জামায়াতের রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

জাতীয়

মওদুদী নাকি জিন্নাহ-জামায়াতের রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

জামায়াত-শিবিরের রাজনৈতিক আদর্শের মূল জায়গায় কে—জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আ’লা মওদুদী, নাকি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহা...

২০২৬-০৯-১৫ ১২:১০