ইসলামাবাদ হাইকমিশন পরিদর্শন করল পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদল
স্টাফ রিপোর্টার
|
২০২৬-০৯-১৫ ২২:৩৪
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) এবং ইন্সপেক্টর জেনারেল অব মিশন রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের নেতৃত্বে দু'দিনের সফরে ৩ সদস্যের উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদল মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন।
প্রতিনিধিদলকে বাংলাদেশ হাইকমিশনে অভ্যর্থনা জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
এ সময় প্রতিরক্ষা উপদেষ্টা, উপহাইকমিশনার, প্রেস কাউন্সিলর, কাউন্সিলর কনস্যুলার, দূতালয় প্রধান এবং হাইকমিশনে কর্মরত কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে অর্থ বিভাগের উপসচিব আব্দুল মান্নান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব (প্রকল্প) মো. শাফকাত মোশাররফ অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রতিনিধিদল ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভে বাংলাদেশের নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স পরিদর্শন করেন। তারা প্রত্যেকে হাইকমিশন চত্বরে একটি করে বৃক্ষ রোপণ করেন।