রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ভালভার্দেকে মেরে হাসপাতালে পাঠালেন চুয়ামেনি!

ভালভার্দেকে মেরে হাসপাতালে পাঠালেন চুয়ামেনি!

রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমে অনুশীলনের সময় তীব্র বাকবিতণ্ডার জেরে নতুন করে আবারও মারামারিতে জড়িয়েছেন মিডফিল্ডার ভালভার্দে এবং অরেলিয়েন চুয়ামেনি। এমনকি ভালভার্দেকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। ঘটনার পর ক্লাবের ভেতরে জরুরি বৈঠক ডাকা হয় বলেও জানা গেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার দাবি, বৃহস্পতিবার সকালে অনুশীলনে চুয়ামেনির সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান ভালভার্দে। সেখান থেকেই শুরু হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ, যা শেষ পর্যন্ত ড্রেসিংরুমে ভয়াবহ ঝামেলায় রূপ নেয়।

সূত্রগুলোর মতে, অনুশীলন শেষে দুই তারকার মধ্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কয়েকজন সতীর্থকে হস্তক্ষেপ করতে হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে ভালভার্দে গুরুতর চোট পান। তার শরীরে গভীর আঘাতের পাশাপাশি কেটে যাওয়ার ঘটনাও ঘটে, যার কারণে দ্রুত হাসপাতালে নিতে হয় তাকে। পরে চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।

অন্যদিকে মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, ড্রেসিংরুমের পরিস্থিতিকে বারুদের স্তূপ বলে বর্ণনা করেছে। সেখানে বলা হয়, দলের ভেতরে চরম উত্তেজনা ও অস্থির পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে তারকা খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে এবং জুড বেলিংহামকে ঘিরে দলের ভেতরে দ্বন্দ্বের খবর পাওয়া যাচ্ছে।

এর আগে, মার্কা ও এস জানিয়েছিল, মিডফিল্ডার ডানি সেবায়োসের সঙ্গে কোচ আরবেলোয়ার তীব্র কথা কাটাকাটি হয়। এরপর থেকে সেবায়োস কোচের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন বলে দাবি করা হচ্ছে।

এছাড়া ডান-ব্যাক ডানি কারভাহালও নিজের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট বলে জানা গেছে। বর্তমানে চোটে থাকা এই অভিজ্ঞ ডিফেন্ডারের চুক্তি চলতি মৌসুম শেষে শেষ হচ্ছে এবং তা নবায়ন হওয়ার সম্ভাবনা কম বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪