বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা

উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা

দ্বারে কড়া নাড়ছে বর্ষার আগমনী বার্তার ডংকা। এর মধ্যেই রাজধানী ঢাকায় শুরু হয়েছে রাস্তা খোঁড়াখুঁড়ির কাজ। প্রশ্ন উঠছে এর আগে কেন শেষ করা হয়নি এসব কাজ।

বিভিন্ন এলাকায় সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনার কারণে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। একদিকে রাস্তা কাটার পর দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া, অন্যদিকে একই এলাকায় একাধিক সংস্থার বারবার খোঁড়াখুঁড়িতে যানজট, জলাবদ্ধতা ও জনভোগান্তি এখন নিত্যদিনের চিত্র।

ধানমণ্ডি, উত্তরা, বারিধারা, নতুনবাজার, মোহাম্মদপুর, বসিলা ও আদাবারসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা গেছে, কোথাও রাস্তা কাটা অবস্থায় পড়ে আছে মাসের পর মাস, কোথাও আবার সড়কের অর্ধেকজুড়ে জমে আছে মাটি, বালু ও নির্মাণসামগ্রী। এতে সংকুচিত সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে, বাড়ছে যানজট ও দুর্ভোগ।

স্থানীয়রা বলছেন, ড্রেনেজ, বিদ্যুৎ, গ্যাস ও ফাইবার অপটিক্যাল কেবল স্থাপনসহ বিভিন্ন উন্নয়নকাজ একে অপরের সঙ্গে সমন্বয় ছাড়া চলছে। একটি সংস্থা কাজ শেষ না করতেই আরেকটি সংস্থা একই জায়গায় নতুন করে রাস্তা কাটছে, ফলে ভোগান্তি আরও বাড়ছে।

নগরবাসীর অভিযোগ, নিয়মিত হোল্ডিং ট্যাক্স দিলেও কাঙ্ক্ষিত নাগরিক সেবা মিলছে না। অনেক এলাকায় নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও সড়ক ব্যবস্থাপনার ঘাটতি পূরণে স্থানীয় সোসাইটিগুলোকে নিজ উদ্যোগে কাজ করতে হচ্ছে।

উত্তরা, বারিধারা ও নতুনবাজার এলাকায় উন্নয়নকাজের কারণে সড়কের বড় অংশ অচল হয়ে পড়েছে। অন্যদিকে মোহাম্মদপুর, কাদেরাবাদ ও বসিলা এলাকায় দীর্ঘদিন ধরে অসমাপ্ত সড়ক, ধুলাবালি ও জলাবদ্ধতায় দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান বলেন, বিভিন্ন সেবা সংস্থার বড় প্রকল্পের কারণে সমন্বয়হীনতা তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে রাস্তা কাটার পর সংস্কারেও বিলম্ব হচ্ছে। পরিস্থিতি উন্নয়নে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর মাধ্যমে কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সব মিলিয়ে সমন্বয়ের অভাব ও দীর্ঘসূত্রতায় রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক উন্নয়ন এখন নগরবাসীর জন্য নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন

জাতীয়

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন

প্রশাসনিক জটিলতা দূর করতে পূর্বাচল নতুন শহর প্রকল্পের পুরো এলাকা ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে...

২০২৬-০৭-০১ ১৫:১৮

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন

জাতীয়

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঢাবির শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছেন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান, ২০২৪ স...

২০২৬-০৭-০১ ০৯:১৯

‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয়

‘ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বাণী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থান, ২০২৪ স...

২০২৬-০৬-৩০ ২২:১৮

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

জাতীয়

মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী

দক্ষ, স্বচ্ছ ও মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রায় ৫ লাখ শূন্য পদে সরকারি কর্মচারী ন...

২০২৬-০৬-৩০ ২১:১০

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকায় নামালে দূতাবাসগুলি বন্ধ করে দিতে হবে

জাতীয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট ১ টাকায় নামালে দূতাবাসগুলি বন্ধ করে দিতে হবে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাশের প্রক্রিয়ায় মঞ্জুরি দাবির ওপর দ্বিতীয় দিনের মত ভোটগ্রহ...

২০২৬-০৬-৩০ ১৮:০৮

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: স্থানীয় সরকারমন্ত্রী

জাতীয়

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: স্থানীয় সরকারমন্ত্রী

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি...

২০২৬-০৬-৩০ ১৮:০৭