সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

মহাখালীতে কাউন্টার চালুর দাবিতে শাহ ফতেহ আলীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

মহাখালীতে কাউন্টার চালুর দাবিতে শাহ ফতেহ আলীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকার মহাখালী বাস টার্মিনালে শাহ ফতেহ আলী পরিবহনের প্রধান কাউন্টার পুনরায় চালুর দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন পরিবহনটির শ্রমিক ও কর্মচারীরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ঢাকা-মহাখালী থেকে বগুড়া-নওগাঁ রুটে চলাচলকারী একতা পরিবহনসহ সংশ্লিষ্ট কোচের চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।

আজ বুধবার দুপুরে বগুড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শাহ ফতেহ আলী পরিবহনের শ্রমিক ও কর্মচারীদের প্রতিনিধিরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক নেতা মো. আরিফ সরকার টিয়া। তিনি অভিযোগ করেন, গত ৭ মে কোনো যৌক্তিক কারণ ছাড়াই ঢাকার মহাখালী বাস টার্মিনালে শাহ ফতেহ আলী পরিবহনের প্রধান কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এতে উত্তরাঞ্চলের হাজারো যাত্রী দুর্ভোগে পড়েছেন। একই সঙ্গে পরিবহনটির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সাড়ে চার হাজার শ্রমিক-কর্মচারী আয়-রোজগার হারিয়ে মানবেতর অবস্থায় রয়েছেন।

আরিফ সরকার টিয়া বলেন, কাউন্টার পুনরায় চালুর দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান হয়নি।

তিনি জানান, গত ১২ মে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মধ্যস্থতায় ঢাকা মহাখালী বাস মালিক সমিতি, একতা পরিবহনের মালিকপক্ষ এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ঈদুল আজহার পর ১৫ দিনের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলেও নির্ধারিত সময় পার হলেও কাউন্টার চালুর বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শাহ ফতেহ আলী পরিবহনের প্রধান কাউন্টার খুলে দেওয়ার দাবি জানান শ্রমিকরা। তাঁরা বলেন, দাবি বাস্তবায়ন না হলে ঢাকা-মহাখালী থেকে বগুড়া-নওগাঁ রুটে একতা পরিবহনসহ সংশ্লিষ্ট কোচের চলাচল বন্ধ রাখতে বাধ্য হবেন। এর ফলে উদ্ভূত পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বহন করতে হবে বলেও তাঁরা হুঁশিয়ারি দেন।

সংবাদ সম্মেলনে পরিবহন শ্রমিক মো. ফিরোজ, শ্রী কার্তিকসহ শাহ ফতেহ আলী পরিবহনের বিপুলসংখ্যক শ্রমিক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

আরও

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

জাতীয়

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিবাদের আমলে সংঘটিত প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে স...

২০২৬-০৮-১৬ ১৯:৪৫

বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন

জাতীয়

বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন

বেসরকারিভাবে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন, তাতে পূর্ণ আস্থা রয়েছে বল...

২০২৬-০৮-১৬ ১৮:৩২

বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

জাতীয়

বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত...

২০২৬-০৮-১৬ ১৮:০৫

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও

জাতীয়

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও

বাংলাদেশের অর্থনীতির গতি অনেকটাই নির্ভর করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর। শিল্পের উৎপাদন, কৃষির সেচ, পণ্য ও যাত্রী...

২০২৬-০৮-১৬ ১৫:২৯

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতীয়

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক...

২০২৬-০৮-১৬ ১২:১২