রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকির মধ্যেই দুবাই উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা

ট্রাম্পের হুমকির মধ্যেই দুবাই উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলা

হরমুজ প্রণালী পুনরায় না খোলার হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান দুবাই উপকূলের কাছে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালায়। কুয়েতের পতাকাবাহী ‘আল-সালমি’ নামের জাহাজে এই আক্রমণ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার ধারাবাহিকতা হিসেবে ঘটেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে ড্রোন হামলার মাধ্যমে জাহাজটিতে আগুন ধরানো হয় এবং মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে দুবাই কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে। হামলার ঘটনায় জাহাজে বহন করা প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলের বাজারমূল্য ২০০ মিলিয়ন ডলারেরও বেশি।

এই সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ায় ইরান, লেবানন ও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে বহু বেসামরিক মানুষ প্রাণ হারাচ্ছে। তেলের সরবরাহ ব্যাহত হওয়ায় বৈশ্বিক অর্থনীতির অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে।

হামলার প্রভাবে তেলের বাজারে সাময়িক উত্থান হয়েছে। মূল্য পর্যবেক্ষণ সংস্থা ‘গ্যাসবাডি’-র তথ্য অনুযায়ী, ৩০ মার্চ যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের গড় খুচরা মূল্য তিন বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবার ৪ ডলার অতিক্রম করেছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলারেরও বেশি। এতে যুক্তরাষ্ট্রের গৃহস্থালি ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ তৈরি হচ্ছে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

আরও

দাম কমাতে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেলের মজুত ছাড়বে ইউরোপ

আন্তর্জাতিক

দাম কমাতে ১০ কোটি ব্যারেল জ্বালানি তেলের মজুত ছাড়বে ইউরোপ

জ্বালানির বাড়তি দাম কমাতে মজুত থেকে বিপুল পরিমাণ ডিজেল ছাড়তে সম্মত হয়েছে ইউরোপসহ জি৭ভুক্ত দেশগুলো। শুক্রবার (০২ অক্টোবর)...

২০২৬-১০-০২ ২২:৪৭

গাদ্দাফির সনদ ছেঁড়া থেকে ট্রাম্পের ‘এস্কেলেটরগেট’; জাতিসংঘের স্মরণীয় সব মুহূর্ত

আন্তর্জাতিক

গাদ্দাফির সনদ ছেঁড়া থেকে ট্রাম্পের ‘এস্কেলেটরগেট’; জাতিসংঘের স্মরণীয় সব মুহূর্ত

বর্তমানে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন চলছে। ‘আস্থা পুনরুদ্ধার ও রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্য...

২০২৬-১০-০২ ২২:১৮

মোজতবার শারীরিক অবস্থা নিয়ে জল্পনার মধ্যে শাশুড়ির নতুন দাবি

আন্তর্জাতিক

মোজতবার শারীরিক অবস্থা নিয়ে জল্পনার মধ্যে শাশুড়ির নতুন দাবি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনার মধ্যে তাকে নিয়ে নতুন দাবি করেছেন তার শাশুড়ি তা...

২০২৬-১০-০২ ২০:৫৫

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

আন্তর্জাতিক

মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতি ড্রোন হামলার দাবি সৌদি জোটের, অস্বীকার হুতিদের

সৌদি আরবের মদিনায় মসজিদে নববির একটি বিদ্যুৎ সরবরাহকেন্দ্রে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি কর...

২০২৬-১০-০২ ২০:৪৯

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

আন্তর্জাতিক

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলন সহিংস বিক্ষোভে রূপ নেওয়ায় শুক্রবার (২ অক্টোবর) প্রায় ৪০০ উচ্চবিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর...

২০২৬-১০-০২ ১৮:৫৯

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

আন্তর্জাতিক

ইসরায়েলি উড়োজাহাজের অবতরণে অনুমতি বাতিল, দুবাইয়ের বিশেষ ফ্লাইট স্থগিত

সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি উড়োজাহাজ সংস্থাগুলোর দুবাইয়ে অবতরণের অনুমতি বাতিল করায় দুবাইয়ে আটকে থাকা ইসরায়েলিদের দেশে ফে...

২০২৬-১০-০২ ১৮:৫৩