রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

ট্রাব কালচারাল অ্যাওয়ার্ডে সেরা ‘প্রতিশ্রুতিশীল চিত্রনায়িকা’ প্রিয় মনি

ট্রাব কালচারাল অ্যাওয়ার্ডে সেরা ‘প্রতিশ্রুতিশীল চিত্রনায়িকা’ প্রিয় মনি

সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। অভিনয় দক্ষতা আর নিজস্ব স্টাইলে ঢাকাই চলচ্চিত্রে নিজের অবস্থান পোক্ত করে নেওয়া চিত্রনায়িকা প্রিয় মনি অর্জন করেছেন ‘ট্রাব বিজনেস সিএসআর অ্যান্ড কালচারাল অ্যাওয়ার্ড ২০২৫’। প্রতিশ্রুতিশীল চিত্রনায়িকা ক্যাটাগরিতে এই বিশেষ সম্মাননা লাভ করেন তিনি।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। বাচসাস-এর সাবেক সভাপতি রাজু আলীম এবং ট্রাব সভাপতি সালাম মাহমুদ এই  অভিনেত্রীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

 

সাম্প্রতিক সময়ে প্রিয় মনিকে ঘিরে বিনোদন পাড়ায় এক ধরনের ইতিবাচক চাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ‘মেরিল-প্রথম আলো’ পুরস্কারের আসরে তার নজরকাড়া উপস্থিতি এবং ‘ডিফারেন্ট লুক’ নেটিজেনদের মাঝে দারুণ প্রশংসিত হয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই ট্রাব অ্যাওয়ার্ড অর্জনের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করলেন যে, তিনি কেবল গ্ল্যামার নয়, বরং অভিনয় দক্ষতা এবং পরিশ্রম দিয়েই ইন্ডাস্ট্রিতে দীর্ঘস্থায়ী হতে এসেছেন।

 

একই অনুষ্ঠানে কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, বরেণ্য শিল্পী বশির আহমেদ (মরণোত্তর) এবং রন্ধনশিল্পী কেকা ফেরদৌসীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। এমন সব গুণী ব্যক্তিত্বদের উপস্থিতিতে নিজের ক্যারিয়ারের এই প্রাপ্তিকে বড় মাইলফলক হিসেবে দেখছেন প্রিয় মনি ও তার শুভাকাঙ্ক্ষীরা।

বিনোদন বিশ্লেষকদের মতে, প্রিয় মনি তার অভিনয় ও নিজস্ব ফ্যাশন স্টেটমেন্টের মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন। এই পুরস্কার তার আগামীর পথচলাকে আরও আত্মবিশ্বাসী করবে এবং দর্শকদের মনে তার অবস্থান আরও শক্তিশালী করে তুলবে।

 

আরও

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির...

২০২৬-০৯-২৭ ২২:৩২

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬