বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

তিক্ত অভিজ্ঞতা নিয়ে পরিচালকের বিরুদ্ধে সরব জেরিন

বলিউড অভিনেত্রী জেরিন খান। ক্যারিয়ারের শুরু থেকেই গ্ল্যামার আর অভিনয়ের জাদুতে দর্শকদের মন জয় করেছেন। তবে রূপালি পর্দার পেছনের গল্পটা সবসময় মসৃণ হয় না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের অন্যতম এক তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন এই অভিনেত্রী।

‘আকসার ২’ ছবির শুটিং সেটে কীভাবে তাকে হেনস্তা ও প্রতারণার শিকার হতে হয়েছিল, তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। জারিন জানান, ‘হেট স্টোরি ৩’ এর সাফল্যের পর তাকে ‘আকসার ২’ ছবির প্রস্তাব দেন পরিচালক অনন্ত মহাদেবন।

শুরুতেই তাকে আশ্বস্ত করা হয়েছিল যে, এটি একটি থ্রিলারধর্মী ছবি হবে এবং এতে ‘হেট স্টোরি ৩’-এর মতো খোলামেলা দৃশ্য থাকবে না। কিন্তু শুটিং ফ্লোরে যাওয়ার পর পাল্টে যায় দৃশ্যপট।

জারিন বলেন, ‘তারা আমাকে খুব মার্জিত ইংরেজিতে বলেছিল যে, আমরা কোনো ‘হেট স্টোরি ৩’ বানাচ্ছি না। আমি বিশ্বাস করেছিলাম। কিন্তু সেটে যাওয়ার পর দেখি, প্রতিটা দৃশ্যই চুমুর মাধ্যমে শেষ হচ্ছে। এমনকি হুটহাট আমাকে অন্তর্বাস (ব্রা) পরে অভিনয় করার জন্য চাপ দেওয়া হতো।’

অভিনেত্রীর দাবি, এই পরিস্থিতির পেছনে মূল কারিগর ছিলেন পরিচালক নিজেই। জারিনের কথায়, ‘পরে বুঝতে পেরেছি পরিচালকই ছিলেন আসল অপরাধী। তিনি প্রযোজকদের কাছে গল্পের এক সংস্করণ বলতেন, আর আমার ও পোশাক ডিজাইনার শাহিদ আমিরের কাছে বলতেন অন্য সংস্করণ।’

তিনি আরও বলেন, ‘আমি বলেছিলাম এই ধরনের দৃশ্যে আমার আপত্তি নেই, কিন্তু আপনারা তো আমাকে ভিন্ন গল্প বলেছিলেন। প্রযোজকরা চেয়েছিলেন আমি খোলামেলা দৃশ্য করি কারণ আমি আগের ছবিতে তা করেছি। কিন্তু এটি পুরোপুরি ভুল ধারণা।’

আরও

বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন কাঙালিনী সুফিয়া, চাইলেন সাহায্য

বিনোদন

বিনা চিকিৎসায় কাতরাচ্ছেন কাঙালিনী সুফিয়া, চাইলেন সাহায্য

‘বুড়ি হইলাম তোর কারণে’ খ্যাত গানের শিল্পী কাঙালিনী সুফিয়া। গান‌ গে‌য়ে দেশ-বিদেশে সুনাম কুড়ালেও জীবনের শেষ বেলায় এসে চরম...

২০২৬-০৬-২৩ ২৩:৪৫

১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

বিনোদন

১১ মাসে বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি অর্থবছরে...

২০২৬-০৬-২২ ২২:৫২

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

বিনোদন

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

টেলিভিশন পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ সুমাইয়া শিমু। ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে করেছেন অসংখ্য নাটক। বড় পর্দাতেও কাজ করেছেন,...

২০২৬-০৬-২১ ১৩:০৫

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন

প্রথমবার একসঙ্গে অ্যাঞ্জেলিনা জোলি ও প্রিয়াঙ্কা চোপড়া

হলিউডে প্রায় অনেক বছর হলো অভিনয় দিয়ে নিজের জাত চেনাচ্ছেন বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আরব সাগরের তীরের চেয়ে এখন পশ্চিমের...

২০২৬-০৬-২০ ১৮:০৪

দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হয়েছে অভিনেত্রীর?

বিনোদন

দোয়া চাইলেন দীপা খন্দকার, কী হয়েছে অভিনেত্রীর?

অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন দীপা খন্দকার। একক, ধারাবাহিক নাটক কিংবা চলচ্চিত্র নানা মাধ্যমেই হাজির হচ্ছেন। এমন ফুরফুরে সম...

২০২৬-০৬-১৭ ২৩:১২