রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে: মির্জা ফখরুল

তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে: মির্জা ফখরুল

‘তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে’ বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির এক ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘আমাদের ছেলেরা খালি ঘুরে ঘুরে চাকুরি খুঁজে। এভাবে তো চাকরি পাওয়া যাবে না…। চাকরি তো অসম্ভব। এজন্য আমাদের নিজেদেরকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে।

স্থা্নীয় সরকার মন্ত্রী বলেন, ‘বিশ্বাস করেন, সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির। সেই তদবিরগুলো হচ্ছে পোস্টিং-টোস্টিং এই সমস্ত। দরকার আছে, সেসব করতে হবে… দরকার আছে সেইসব করতে হবে। কিন্তু সেগুলোকেই যদি প্রধান গুরুত্ব দেই তাহলে তো মুশকিল হবে।

নিজের জেলা ঠাকুরগাঁওয়ে উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেনের সড়ক নির্মাণসহ অবকাঠামোর উন্নয়ন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করার বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী।

তিনি সমিতির নামে বিভক্ত সৃষ্টির সমালোচনা করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

রাজনীতি

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

২০২৬-১০-০২ ২২:৫৩

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

রাজনীতি

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির প্রধা...

২০২৬-১০-০২ ১৮:৪৫

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

রাজনীতি

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ই...

২০২৬-১০-০২ ১৪:৪৯

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

রাজনীতি

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত...

২০২৬-১০-০১ ১৪:৪৭

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

রাজনীতি

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির...

২০২৬-১০-০১ ১৪:৩৩

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

রাজনীতি

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনও সক্রিয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়...

২০২৬-০৯-২৯ ১৪:০১