বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

টাকার প্রলোভনে অভিনেত্রীকে কুপ্রস্তাব, অতঃপর...

টাকার প্রলোভনে অভিনেত্রীকে কুপ্রস্তাব, অতঃপর...

রিয়ালিটি শো ‘লকআপ ২’ থেকে বিদায় নেওয়ার পরও আলোচনায় রয়েছেন আকাঙ্ক্ষা চৌধুরী। শো থেকে বেরিয়ে এবার ক্যারিয়ারের শুরুর দিকের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তার দাবি, বিনোদন অঙ্গনের এক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে কাস্টিং কাউচের প্রস্তাব পেয়েছিলেন তিনি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী আকাঙ্ক্ষা জানান, ক্যারিয়ারের শুরুতে একটি বিউটি পেজেন্টে অংশ নেওয়ার জন্য তার প্রয়োজন ছিল ১ থেকে ২ লাখ রুপি। পোশাক, প্রশিক্ষণসহ অন্যান্য খরচ বহনের মতো আর্থিক সামর্থ্য তখন তার পরিবারের ছিল না। তাই পেজেন্ট অঙ্গনের পরিচিত এক ব্যক্তির কাছে আর্থিক সহায়তা চেয়েছিলেন তিনি। তবে সেখানেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা।

অভিনেত্রীর ভাষ্য, অর্থের বিনিময়ে ওই ব্যক্তির হয়ে কয়েক মাস কর্মী হিসেবেও কাজ করতে রাজি ছিলেন তিনি। পরে ওই ব্যক্তি তাঁকে নিজের বাসায় আসতে বলেন। এর আগে সেখানে যাওয়ার অভিজ্ঞতা থাকায় কোনো ধরনের সন্দেহ না করেই সেখানে যান আকাঙ্ক্ষা।

ঘটনার বর্ণনা দিয়ে আকাঙ্ক্ষা বলেন, ‘আমি পৌঁছানোর পর তিনি প্রথমে আমাকে জড়িয়ে ধরতে এগিয়ে আসেন। কিন্তু আলিঙ্গনের বদলে আমাকে ধাক্কা দিয়ে জোর করে ধরে ফেলেন। তিনি বয়স্ক ছিলেন। তাই আমি তার হাত সরিয়ে নিজেকে ছাড়িয়ে নিই। এরপর ওই ব্যক্তি আমাকে বলেন, তুমি যদি আরও আগে আমার কাছে আসতে, তাহলে ইন্ডাস্ট্রিতে অনেক বড় হতে পারতে।’

এরপর ওই ব্যক্তি তাঁকে আপত্তিকর প্রস্তাব দেন বলে অভিযোগ করেন আকাঙ্ক্ষা। তাঁর কথায়, ‘ওই ব্যক্তি আমাকে বলেন, আমি তোমাকে এই টাকা দেব, কিন্তু এর বিনিময়ে তোমাকে আমার সঙ্গে যৌন সম্পর্ক করতে হবে। এমনকি মাসে কতবার শারীরিক সম্পর্ক করতে হবে, সেটিও শর্ত হিসেবে জানিয়ে দেন তিনি।’

ওই ব্যক্তির উদ্দেশ্য আগে বুঝতে না পারায় আফসোসের কথাও জানান অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি যদি তার আসল উদ্দেশ্য জানতাম, তাহলে কখনো দেখা করতে যেতাম না। প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ওই ব্যক্তি আমাকে বলেছিলেন, দুই বছরের মধ্যে এই সিদ্ধান্তের জন্য তিনি অনুতপ্ত হবেন।’

তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই আকাঙ্ক্ষার। নিজের সাফল্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘সেই সিদ্ধান্ত নিয়ে আমার কোনো আফসোস নেই। ছয় মাস পর আমি একটি বড় শোয়ের অংশ হই। আর এক বছরের মধ্যেই দেশের অন্যতম বড় একটি মঞ্চে দাঁড়াই। আমার সাফল্য ও পরিচিতি সম্পূর্ণ নিজের পরিশ্রমের ফল।’

আকাঙ্ক্ষা চৌধুরী তাঁর অভিযোগে ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি। তাঁর এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্যও এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি।

আরও

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

বিনোদন

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর...

২০২৬-০৯-২৬ ১০:০২