সোমবার, ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সুলতান সম্মাননা পদক’ পাচ্ছেন চিত্রশিল্পী আব্দুস সাত্তার

সুলতান সম্মাননা পদক’ পাচ্ছেন চিত্রশিল্পী আব্দুস সাত্তার

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের নামে প্রদত্ত ‘সুলতান সম্মাননা পদক’-২০২৬ পাচ্ছেন চিত্রশিল্পী মো. আব্দুস সাত্তার।

এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায়চৌধুরী এ পদক শিল্পীর হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন এস এম সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জী।

তিনি বলেন, সোমবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এবং শিল্পী এস এম সুলতান সংগ্রহশালা, জেলা শিল্পকলা একাডেমি, নড়াইল জেলা প্রশাসনের সহযোগিতায় এস এম সুলতানের জন্মবার্ষিকী উদযাপন করা হবে।

এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে এস এম সুলতান শিশুস্বর্গে কোরআনখানি, শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি, আর্টক্যাম্প, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে এসব কর্মসূচিতে বিশেষ অতিথি থাকবেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

১৯২৩ সালের ১০ আগস্ট তৎকালীন মহকুমা শহর নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শেখ মোহাম্মদ সুলতান। তার ডাক নাম ‘লাল মিয়া’।

৭০ বছরের বোহেমিয়ান জীবনে তিনি তুলির আঁচড়ে দেশ, মাটি, মাটির গন্ধ আর ঘামে ভেজা মেহনতি মানুষের সাথে নিজেকে একাকার করে বিখ্যাত সব ছবি সৃষ্টি করেছেন।

তার উল্লেখযোগ্য শিল্পকর্মের আছে মধ্যে আছে- পাট কাটা, ধান কাটা, ধান ঝাড়া, ধান মাড়াই, ধান ভানা, চর দখল, জমি কর্ষণে যাত্রা, মাছ ধরা, নদীর ঘাটে, গুন টানা, ফসল কাটার ক্ষণে, শরতের গ্রামীণ জীবন, শাপলা তোলা প্রভৃতি।

এই চিত্রশিল্পীকে ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আর্টিস্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক প্রদান করা হয়।

১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শিল্পী সুলতান মৃত্যুবরণ করেন।

কিউরেটর তন্দ্রা মুখার্জী জানান, চিত্রশিল্পী সুলতানের স্মৃতি ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে গুণী শিল্পীদের প্রতিবছর ‘সুলতান সম্মাননা পদক’ প্রদান করা হয়। এবার এই পদক পাচ্ছেন চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগে আব্দুস সাত্তার দীর্ঘকাল শিক্ষকতা করেন। একুশে পদক-২০২৬ পাওয়া এই শিল্পীর প্রাচ্য শিল্পরীতি, ঐতিহ্যবাহী ভারতীয় ও প্রাচ্য ম্যুরাল এবং আধুনিকতার সংমিশ্রণে শিল্পকর্ম সৃষ্টিতে বিশেষ খ্যাতি রয়েছে। তার ২০টির অধিক প্রকাশনা রয়েছে, যেগুলো কলেজ ও বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স বুক হিসাবে তালিকাভুক্ত।

আরও

ঝিনাইদহের ১৫’শ কৃষকের মাঝে বিনামুল্য সার-বীজ ও কৃষি উপকরণ বিতরণ

সারা দেশ

ঝিনাইদহের ১৫’শ কৃষকের মাঝে বিনামুল্য সার-বীজ ও কৃষি উপকরণ বিতরণ

গ্রীষ্মকালীন পেঁয়াজ’র আবাদ ও উৎপাদন বৃদ্দির লক্ষ্যে ঝিনাইদহে ১৫’শ কৃষকের মাঝে বিনামুল্যে সার-বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা...

২০২৬-০৮-১০ ১৬:০৫

গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

সারা দেশ

গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

"বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার গাইবান্ধায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃ...

২০২৬-০৮-১০ ১৬:০৫

কোনো পুলিশ মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে" খুলনা ডিআইজি মোস্তাফিজুর রহমান

সারা দেশ

কোনো পুলিশ মাদকের সাথে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে" খুলনা ডিআইজি মোস্তাফিজুর রহমান

মাদক নির্মুলে পুলিশ বিভাগ বদ্ধ পরিকর, কোন পুলিশও যদি মাদকের সাথে জড়িত থাকে তবে তাকে আইনের আওতায় আনা হবে। মাদক কারবারীর...

২০২৬-০৮-১০ ১৬:০৪

ফেনীর ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে  ক্রীড়া সামগ্রী বিতরণ

সারা দেশ

ফেনীর ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

ফেনী সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বাড়াতে এবং ক্রীড়া চর্চায় উৎসাহিত করতে...

২০২৬-০৮-১০ ১৬:০২

ঝিনাইদহের শৈলকুপায় খাল থেকে প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

সারা দেশ

ঝিনাইদহের শৈলকুপায় খাল থেকে প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের একদিন পর খাল থেকে প্রতিবন্ধী এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার সাতগাছি গ্রাম থেকে...

২০২৬-০৮-১০ ১৬:০১

কুড়িগ্রাম সীমান্তে দুই চোরাকারবারীসহ ৭৮ লক্ষ টাকার মালামাল উদ্ধার

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে দুই চোরাকারবারীসহ ৭৮ লক্ষ টাকার মালামাল উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলাসহ নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দুই চোরাকারবারীসহ ৭৭ লক্ষ...

২০২৬-০৮-১০ ১৫:৫৯