শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

করপোরেট

সুজুকি ক্রেতাদের বীমায় মেটলাইফ-র‍্যানকন চুক্তি

সুজুকি ক্রেতাদের বীমায় মেটলাইফ-র‍্যানকন চুক্তি

সুজুকি মোটরসাইকেল ক্রেতাদের এক বছরের জন্য বিনামূল্যে বীমা সুবিধা দেওয়ার লক্ষ্যে র‍্যানকন মোটর বাইকস লিমিটেড সম্প্রতি মেটলাইফ বাংলাদেশের সাথে একটি চুক্তি করেছে। মোটরসাইকেল আরোহীদের নিরাপদ ও দায়িত্বশীল চলাচলের প্রসারে গ্রহন করা হয়েছে এই উদ্যোগ।

এ চুক্তির ফলে র‍্যানকন মোটর বাইকস লিমিটেডের অনুমোদিত ডিলার ও ফ্ল্যাগশিপ শোরুম থেকে নতুন সুজুকি মোটরসাইকেল কিনলেই ক্রেতারা এক বছরের জন্য বিনামূল্যে বীমা সুবিধা পাবেন।

মোটরসাইকেল কেনার তারিখ থেকেই এ বীমা সুবিধা কার্যকর হবে। পলিসির নির্ধারিত শর্ত অনুযায়ী দুর্ঘটনায় মৃত্যু হলে বা স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়লে পাওয়া যাবে বীমা কভারেজ।

এর পাশাপাশি নতুন ও পুরোনো উভয় সুজুকি মোটরসাইকেলের মালিকেরা চাইলে ঐচ্ছিক (ভলান্টারি) বীমা পরিকল্পনা গ্রহণ করতে পারবেন।

ঐচ্ছিক (ভলান্টারি) বীমা পরিকল্পনা অতিরিক্ত বীমা কভারেজ সুবিধা প্রদান করে, যার মধ্যে রয়েছে শর্ত অনুসারে, দুর্ঘটনার সাথে সম্পর্কিত চিকিৎসা খরচ ফেরত এবং সীমিত সময়ের জন্য দৈনিক হাসপাতালে ভর্তির জন্য নগদ সুবিধা।

এসব সুবিধা পলিসির নির্ধারিত শর্ত ও সীমার আওতাভুক্ত।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন মেটলাইফ বাংলাদেশের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিএফও, আলা উদ্দিন এবং র‌্যানকন মোটর বাইকস লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর, কাজী আশিক-উর-রহমান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই উদ্যোগ গ্রাহক সচেতনতা, সড়ক নিরাপত্তা, এবং বীমা সুবিধা সম্পর্কে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করে।

আরও

২০২৬ সালের প্রথমার্ধে বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

করপোরেট

কাউন্টারপয়েন্ট রিসার্চ ২০২৬ সালের প্রথমার্ধে বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

২০২৬ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি–জুন) বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহের হিসাবে শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযু...

২০২৬-০৯-২৮ ১৯:৩২

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

করপোরেট

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘ট্রান্সফর্ম, গ্রোথ অ্যান্ড সাসটেইনেবিলিটি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ৭ম প্রতিষ্ঠাবার্ষিক...

২০২৬-০৯-২৭ ২০:১৫

মাইক্রো আরজিবি প্রযুক্তিতে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজ টিভি

করপোরেট

মাইক্রো আরজিবি প্রযুক্তিতে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজ টিভি

বাংলাদেশের বাজারে নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ এনেছে স্যামসাং বাংলাদেশ। মাইক্রো আরজিবি, ওএলইডি ও মিনি এলইডি ডিসপ্লের পাশাপ...

২০২৬-০৯-২৭ ২০:১০

বাংলাদেশে বিনিয়োগে নিউইয়র্কে ভিওন-বাংলালিংকের সম্মেলন

করপোরেট

ডিজিটাল অর্থনীতিতে ১০০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ আনার লক্ষ্য বাংলাদেশে বিনিয়োগে নিউইয়র্কে ভিওন-বাংলালিংকের সম্মেলন

বাংলাদেশে বিনিয়োগের সুযোগ তুলে ধরতে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের নিয়ে প্রথমবারের মতো বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে গ্লোবাল...

২০২৬-০৯-২৭ ১৭:১৩

মাইক্রো আরজিবি প্রযুক্তি নিয়ে দেশে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ

করপোরেট

মাইক্রো আরজিবি প্রযুক্তি নিয়ে দেশে স্যামসাংয়ের নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ

দেশের বাজারে নতুন এইচ-সিরিজ টিভি লাইনআপ নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। মাইক্রো আরজিবি, ওএলইডি ও মিনি এলইডি ডিসপ্লের পাশাপ...

২০২৬-০৯-২৭ ১৬:৫০

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

করপোরেট

উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান

রাইডশেয়ারিং অ্যাপ উবার বাংলাদেশের কান্ট্রি হেড হিসেবে নিয়োগ পেয়েছেন এসএম জামশেদ হাসান। নতুন দায়িত্বে তিনি বাংলাদেশে উবার...

২০২৬-০৯-২৭ ১৫:২৫