বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা ২৭ আগস্ট

স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা ২৭ আগস্ট

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে উপলক্ষে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে আগামী ২৭ আগস্ট। নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১০ আগস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে বলে নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী জানানো হয়েছে। এ তালিকা নিয়ে দাবি ও আপত্তি জমা দেওয়ার শেষ সময় ১৮ আগস্ট। প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তির কাজ শেষ করতে হবে ২৩ আগস্টের মধ্যে। সব প্রক্রিয়া সম্পন্ন করে ২৭ আগস্ট সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

এখন থেকে সব স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণের ২৫ দিন আগে ভোটকেন্দ্র চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। ‘স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ সংশোধন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে স্থায়ী ভবনের ভেতরে ভোটকক্ষ স্থাপনের সুযোগ থাকলে অস্থায়ী ভোটকক্ষ নির্মাণের প্রস্তাব এড়িয়ে যেতে বলা হয়েছে।

এ ছাড়া চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে তালিকার হার্ড কপি ও সফট কপিও জমা দিতে হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আরও

জুলাই গণহত্যার বিচার: প্রয়োজনে বাড়ানো হবে ট্রাইব্যুনালের সংখ্যা

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জুলাই গণহত্যার বিচার: প্রয়োজনে বাড়ানো হবে ট্রাইব্যুনালের সংখ্যা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে...

২০২৬-০৭-১৪ ২২:৪৫

ভারতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

জাতীয়

ভারতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমান্তে ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে বিভেদের সুযোগে দিল্লিতে বসে যারা আত্মসমর্পণের হুঙ্কার দিচ্ছেন, তাদের উদ্দেশে কড়া হুঁশিয়া...

২০২৬-০৭-১৪ ২২:১০

চলতি অর্থবছরেই ৪১ লাখ ফ্যামিলি কার্ড দেবে সরকার

জাতীয়

চলতি অর্থবছরেই ৪১ লাখ ফ্যামিলি কার্ড দেবে সরকার

২০৩০ সালের মধ্যে দেশের ১ কোটি ৬১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্...

২০২৬-০৭-১৪ ২১:০০

দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জাতীয়

দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‌‘বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬’ উপল...

২০২৬-০৭-১৪ ২০:০৮

মৌলভীবাজারে বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজির খাদ্যসামগ্রী বিতরণ

জাতীয়

মৌলভীবাজারে বন্যার্তদের পাশে সিলেট রেঞ্জের ডিআইজির খাদ্যসামগ্রী বিতরণ

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণের ফলে মৌলভীবাজারের মনু ও ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে বিভিন্ন এলাক...

২০২৬-০৭-১৪ ১৭:৩৮

পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা

জাতীয়

পূর্ব পাকিস্তানের জমিন থেকে স্বাধীন বাংলাদেশ: রক্ত, সংগ্রাম ও গণতন্ত্রের পথচলা

ইতিহাসে কিছু কিছু বাক্য কেবল শব্দের সমষ্টি নয়; সেগুলো একটি সময়, একটি মানসিকতা এবং একটি জাতির স্মৃতির প্রতীক হয়ে ওঠে। পাক...

২০২৬-০৭-১৪ ১৭:১০