বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েও হারের হতাশা কনলির, হায়দরাবাদের রেকর্ড

সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েও হারের হতাশা কনলির, হায়দরাবাদের রেকর্ড

আইপিএলের চলতি মৌসুমে পাঁচবার লক্ষ্য তাড়া করতে নেমে প্রতিটিতেই জিতেছে পাঞ্জাব কিংস, অন্যদিকে ২২০ রানের বেশি (১০ বার) পুঁজি নিয়ে কখনোই হারেনি সানরাইজার্স হায়দরাবাদ। গতকালের (বুধবার) ম্যাচের আগে এটাই ছিল সমীকরণ। ‍দুই দল যখন মুখোমুখি যেকোনো একটি ব্যত্যয় ঘটার সম্ভাবনা ছিল, তাই হয়েছে। হায়দরাবাদের দেওয়া ২৩৬ রানের লক্ষ্য তাড়ায় ২০২ রানে থামে পাঞ্জাব। এতে কুপার কনলির রেকর্ড সেঞ্চুরি ম্লান হয়ে গেছে।

আইপিএলে সর্বকনিষ্ঠ বিদেশি ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার। ম্যাজিক ফিগার পূর্ণ করার পথে তার বয়স ছিল ২২ বছর ২৫৭ দিন। এর আগে আইপিএলে সর্বকনিষ্ঠ (২৩ বছর ১২২ দিন) বিদেশি হিসেবে সেঞ্চুরির রেকর্ড ছিল কুইন্টন ডি ককের (২০১৬ সালে)। যদিও পাঞ্জাব ৩৩ রানে হায়দরাবাদের কাছে ম্যাচটি হেরে যাওয়ায় কনলির ব্যক্তিগত রেকর্ডের উদযাপনটাও ঠিকঠাক করতে পারেননি।

এদিকে, হায়দরাবাদ নির্দিষ্ট প্রতিপক্ষের সঙ্গে ও একটি ভেন্যুতে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে। এখন পর্যন্ত ঘরের মাঠ হায়দরাবাদে পাঞ্জাবের বিপক্ষে ১১ ম্যাচে মুখোমুখি হয়ে ১০টিতে জিতেছে তারা। এক ভেন্যুতে (ওয়ানখেড়ে) একই প্রতিপক্ষকে সবচেয়ে বেশিবার (১১) হারানোর নজির রয়েছে মুম্বাইয়ের, প্রতিপক্ষ কলকাতা। এ ছাড়া নির্দিষ্ট দলের বিপক্ষে সবচেয়ে বেশি ধারাবাহিক ম্যাচ জয়ের রেকর্ডটা এখন হায়দরাবাদের দখলে। ২০১৫-২৬ পর্যন্ত ঘরের মাঠে পাঞ্জাবকে তারা টানা ৯টিতে হারিয়েছে। চেন্নাই নিজেদের মাঠে টানা ৮ ম্যাচে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।

গতকাল আগে ব্যাট করতে নামা হায়দরাবাদের হয়ে শুরুটা যথারীতি ঝড়ের বেগে করেছেন দুই ওপেনার ট্রাভিস হেড ও অভিষেক শর্মা। স্রেফ ৩.২ ওভারেই তারা দলীয় হাফসেঞ্চুরি এনে দেন। ১৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৩৫ রান করে আউট হয়েছেন অভিষেক। হেডও থিতু হয়ে ইনিংস লম্বা করতে ব্যর্থ। ১৯ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৮ রান করেন। মাঝে ৮৮ রানের জুটিতে হায়দরাবাদকে বড় পুঁজির পথে টেনে নিয়েছেন ইশান কিষাণ ও হেইনরিখ ক্লাসেন। ৩২ বলে ২ চার ও ৪ ছক্কায় ইশান ৫৫, ৪৩ বলে ৩ চার ও ৪ ছক্কায় ক্লাসেন ৬৯ এবং নীতিশ কুমার রেড্ডি ১৩ বলে ২৯ রানের ক্যামিও ইনিংস খেলেছেন। ৪ উইকেটে পাঞ্জাব ২৩৫ রান তোলে।

এর আগে ২২০ রানের বেশি পুঁজি নিয়ে কখনো হারের রেকর্ড ছিল না হায়দাবাদের। যা এবার তারা ১১তম ম্যাচেও দেখাল। বড় লক্ষ্য তাড়ায় অবশ্য চলতি মৌসুমেই পাঞ্জাব বিশ্বরেকর্ড গড়েছিল। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২৬৬ রান তাড়ায় সফল হয়ে টি-টোয়েন্টির সর্বোচ্চ টার্গেট ছোঁয়ার রেকর্ড গড়ল শ্রেয়াস আইয়ারের দল। কিন্তু হায়দাবাদের লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ৪ রানের মাথায় দুই তরুণ ওপেনার প্রভসিমরান সিং ও প্রিয়াংশ আর্যকে হারায় পাঞ্জাব। অধিনায়ক আইয়ারও ৫ রানের বেশি করতে পারেননি। ঝড়ের ইঙ্গিত (১৪ বলে ২৮ রান) দিয়ে দ্রুতই ফেরেন মার্কাস স্টয়নিস।

১১৯ রানে ৬ উইকেট হারিয়ে পাঞ্জাবের হারটা যেন প্রায় অবধারিতই ছিল। তবুও আশার প্রদীপটা নিভু নিভু করে টিকিয়ে রাখার চেষ্টায় ছিলেন কুপার কনলি। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫৯ বলে ৭ চার ও ৮ ছক্কায় তিনি ১০৭ রান করেন। তিনি যোগ্য সঙ্গী না পাওয়ায় পাঞ্জাব ২০২ রান পর্যন্ত পৌঁছাতে পেরেছে। ২২ বছর বয়সী হিসেবে পাঞ্জাবের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ৮টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন এই অজি ক্রিকেটার। চলতি মৌসুমে এটি তার তৃতীয় পঞ্চাশোর্ধ রানের ইনিংস। বিপরীতে হায়দরাবাদের হয়ে ২টি করে উইকেট শিকার করেন অধিনায়ক প্যাট কামিন্স ও শিভাঙ কুমার।

আরও

ফিফার কাছে যে নিশ্চয়তা চাইলেন ইরানের ফুটবলপ্রধান

খেলাধুলা

ফিফার কাছে যে নিশ্চয়তা চাইলেন ইরানের ফুটবলপ্রধান

আসন্ন ফিফা বিশ্বকাপে অংশ নেবেন ইরান। তবে এই ব্যাপারে ফিফার কাছে বিশেষ এক নিশ্চয়তা দাবি করেছে ইরান ফুটবল ফেডারেশন প্রধান...

২০২৬-০৫-০৬ ২০:১৬

তিন বিশ্বকাপেই মিলেছে পূর্বাভাস, এবার চ্যাম্পিয়ন হতে পারে নতুন যে দেশ!

খেলাধুলা

তিন বিশ্বকাপেই মিলেছে পূর্বাভাস, এবার চ্যাম্পিয়ন হতে পারে নতুন যে দেশ!

ফুটবল বিশ্বের বাইরে থেকে আসা এক ভবিষ্যদ্বাণী আলোড়ন তুলেছে ২০২৬ বিশ্বকাপকে ঘিরে। প্যানমোর লিব্রাম নামের একটি বিনিয়োগ প্রত...

২০২৬-০৫-০৬ ১২:৪২

জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো সংস্কারের উদ্যোগ সরকারের

খেলাধুলা

জেলা পর্যায়ের স্টেডিয়ামগুলো সংস্কারের উদ্যোগ সরকারের

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের জেলা পর্যায়ে যতগুলো স্টেডিয়াম, সুইমিং কমপ্লেক্স রয়েছে; সেগুলো সংস্কা...

২০২৬-০৫-০৬ ১১:৪৮

‘অবিশ্বাস্য এক রাত’, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে গর্বিত আর্তেতা

খেলাধুলা

‘অবিশ্বাস্য এক রাত’, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে গর্বিত আর্তেতা

টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকার ধারা বজায় রেখে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। এমিরে...

২০২৬-০৫-০৬ ০৮:৩৫

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

খেলাধুলা

৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ উপলক্ষে দর্শকদের জন্য সাশ্রয়ী টিকিটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপু...

২০২৬-০৫-০৫ ২৩:০৯