বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ সুবিধা বন্ধ, পরিচালন ব্যয় কমানোর উদ্যোগ

সরকারি কর্মকর্তাদের গাড়ি ঋণ সুবিধা বন্ধ, পরিচালন ব্যয় কমানোর উদ্যোগ

সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য প্রদত্ত সুদমুক্ত ঋণ সুবিধা বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার চতুর্থ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সরকারি ব্যয় হ্রাসের বিভিন্ন পদক্ষেপ অনুমোদন করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, ‘প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়ি সেবা নগদায়ন নীতিমালা, ২০২০’ অনুযায়ী উপ-সচিব ও তদূর্ধ্ব কর্মকর্তারা সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিয়ে গাড়ি কিনতে পারতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই সুবিধা আর বহাল থাকবে না।

নীতিমালার অধীনে, সংশ্লিষ্ট কর্মকর্তারা গাড়ির ঋণ ছাড়াও রক্ষণাবেক্ষণ ও চালকের বেতনের জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা ভাতা পান এবং গাড়ির প্রতি বছর ১০ শতাংশ হারে অবচয় সুবিধাও প্রযোজ্য ছিল।

প্রেস ব্রিফে মন্ত্রিপরিষদ জানায়, সরকারি পরিচালন ব্যয় কমানোর জন্য নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে:

সরকারি কর্মকর্তাদের গাড়ি ক্রয়ের জন্য সুদমুক্ত ঋণ বন্ধ, সরকারি অর্থায়নে সব বৈদেশিক প্রশিক্ষণ বন্ধ, অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০% হ্রাস, সভা/সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০% কমানো, সেমিনার/কনফারেন্স ব্যয় ২০% কমানো, ভ্রমণ ব্যয় ৩০% হ্রাস।

মন্ত্রিপরিষদের এই উদ্যোগের লক্ষ্য সরকারি খাতে ব্যয় নিয়ন্ত্রণ করে বাজেটের আরও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা।

আরও

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

জাতীয়

কারিগরি ত্রুটিতে ৬ দিন ধরে বন্ধ বাংলাদেশের অনলাইন ভিসা আবেদন

কারিগরি ত্রুটির কারণে গত ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সরকারি অনলাইন ভিসা আবেদন পোর্টালে নতুন করে আবেদন করা যাচ্ছে না। ফ...

২০২৬-০৯-২৯ ১১:২১

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার আরও ১; মোট ৬

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার...

২০২৬-০৯-২৯ ১১:১৮