বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সরকারের পতন ত্বরান্বিত হতে পারে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকারের পতন ত্বরান্বিত হতে পারে: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বলপ্রয়োগ বন্ধ করে দ্রুত সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি সতর্ক করে বলেছেন, শিক্ষার্থীদের দাবি উপেক্ষা করা হলে তাদের আন্দোলনই সরকারের পতন ত্বরান্বিত করতে পারে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে বগুড়ার নামাজগড় আঞ্জুমান-ই-গোরস্তানে জুলাই আন্দোলনের শহীদ রাতুল, সিয়াম শুভ ও শিমুলের কবর জিয়ারত এবং দোয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় স্বাধীনতা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ওসমান হাদীসহ সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গতকাল শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। আর একটি শিক্ষার্থীর গায়েও যেন লাঠি বা বুটের আঘাত না পড়ে, কাউকে যেন গ্রেফতার না করা হয়। সরকারের উচিত অহংকারী মনোভাব ও গোয়ার্তুমি বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসে দ্রুত সমস্যার সমাধান করা।”

শিক্ষার্থীদের চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, পরীক্ষার হল ছেড়ে কোনো শিক্ষার্থী রাজপথে নামে না, যদি না তার কষ্ট ও ক্ষোভ চরমে পৌঁছে। ২০১৮ কিংবা ২০২৪ সালের আন্দোলন যেখানে কর্মসংস্থানের দাবিকে কেন্দ্র করে ছিল, সেখানে বর্তমান আন্দোলন শিক্ষা সংস্কারের দাবিতে। তাই এটিকে সাধারণ আন্দোলন হিসেবে নয়, বরং শিক্ষা সংস্কারের আন্দোলন হিসেবে গুরুত্ব দিয়ে দেখা উচিত।

তিনি আরও বলেন, শিক্ষা খাতে সংশ্লিষ্ট মন্ত্রীর ব্যর্থতা থাকলে তাকে পদত্যাগ করিয়ে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া উচিত।

ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, বর্তমান সরকার এমন কার্যকর কূটনৈতিক সক্ষমতা হারিয়েছে, যার কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা সম্ভব হচ্ছে না। অতীতে বাংলাদেশ দ্বিপাক্ষিক চুক্তির আওতায় ভারতের বিচ্ছিন্নতাবাদীদের ফেরত দিলেও, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া অভিযুক্তদের ভারত ফেরত দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, সরকার ভারতের সঙ্গে সমঝোতার কারণেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পারছে না। এনসিপি ক্ষমতায় গেলে তাকে দেশে ফিরিয়ে বিচার নিশ্চিত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে অনুষ্ঠানে উপস্থিত এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেন, বর্তমান বিএনপি সরকার সংসদে দাঁড়িয়ে গণভোটের রায় ও জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিয়েছে। অথচ তাদের নিজেদের ৩১ দফায় সংবিধান ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার ছিল। তার ভাষায়, এটি জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা ও শহীদদের আত্মত্যাগের সঙ্গে “প্রতারণা”।

তিনি বলেন, এ ধরনের অবস্থান নিয়ে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে জনগণের কাছে গ্রহণযোগ্য থাকতে পারবে না। বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো জুলাই অভ্যুত্থানে সহযোদ্ধা ছিল উল্লেখ করে তিনি তাদের ইনসাফের পক্ষে থাকার আহ্বান জানান। অন্যথায় এনসিপি তাদের আন্দোলন চালিয়ে যাবে বলেও ঘোষণা দেন।

সারজিস আলম আরও অভিযোগ করেন, বিএনপির অঙ্গসংগঠনগুলো এনসিপির বিরুদ্ধে কর্মসূচি দিলেও তারা খুনি হিসেবে অভিযুক্ত আবু সাইদ খানকে গ্রেফতারের দাবি জানায়নি। বরং তাকে নির্দোষ দাবি করে দেওয়া বক্তব্যের বিষয়টি প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি। খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া যে-ই হোক, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার ঘোষণা দেন তিনি।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বগুড়ার স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আরও

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

সারা দেশ

ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর খাবার বিক্রি, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি; কঠোর নির্দেশ প্রশাসনের

ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে ফুচকা, চটপটি, বেলপুরি, হালিমসহ বিভিন্ন খাবার বি...

২০২৬-১০-০৭ ১৬:৪৫

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩