বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

শ্রীলংকাকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বালক দল জিতল স্বর্ণপদক

শ্রীলংকাকে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বালক দল জিতল স্বর্ণপদক

ভারতের হিমাচল প্রদেশের শিমলায় অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বালক দল শ্রীলংকাকে ৩-১ সেটে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জিতেছে।

 এই জয়ে তারা আগামী ২১-২৭ জুন ওমানের মাস্কাটে অনুষ্ঠিত আইটিটিএফ-এটিটিইউ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবে।

ম্যাচে শুরুতে বিকেএসপির আবুল হাসেম হাসিব ২-৩ গেমে হেরে গেলেও বাংলাদেশ দলের নাফিজ ইকবাল, জয় ইসলাম ও অধিনায়ক নাসিফ ইকবাল পরপর জয় লাভ করে দলকে নিশ্চিত স্বর্ণপদক এনে দেয়। গ্রুপে বাংলাদেশ, শ্রীলংকা ও নেপাল সমান ৫ পয়েন্ট অর্জন করলেও সেট ব্যবধানের কারণে শীর্ষে থাকে বাংলাদেশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বালকরা ২০২২ সালে মালদ্বীপে প্রথম সাউথ এশিয়ান জুনিয়রে স্বর্ণ জয়লাভ করেছিল এবং এরপর ২০২৩ ও ২০২৪ সালে যথাক্রমে অরুনাচল (ভারত) ও ক্যান্ডি (শ্রীলংকা) রৌপ্যপদক জিতেছিল।

আরও

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

খেলাধুলা

আমি এবং আমার বোর্ড ব্যর্থতাকে ভয় পাই না : তামিম ইকবাল

জল্পনা শেষে রোববার রাতে একটি পাঁচ তারকা হোটেলে উদ্বোধন হয়েছে ডমেস্টিক থ্রি বা ডি থ্রি নামে নতুন ঘরোয়া টুর্নামেন্টের। অনু...

২০২৬-০৯-২৮ ১৪:০২

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

খেলাধুলা

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অ...

২০২৬-০৯-২৭ ১০:১১