রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

স্পিন না পেস, একাদশ নিয়ে রহস্য রাখলেন লিটন

স্পিন না পেস, একাদশ নিয়ে রহস্য রাখলেন লিটন

ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারানোর পর এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ। চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে কাল থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের লড়াই। তবে সিরিজ শুরুর আগে একাদশ নিয়ে ধোঁয়াশা কাটালেন না অধিনায়ক লিটন দাস। বিশেষ করে স্পিন আক্রমণে কাদের দেখা যাবে, সেটি ম্যাচের আগ পর্যন্ত গোপনই রাখলেন তিনি।

সিরিজের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা, কোন উইকেটে খেলছি, উইকেটের আচরণ কেমন হবে; সবকিছু বিবেচনায় নিয়েই একাদশ সাজানো হবে। যেহেতু দুইজনের বেশি তিন স্পিনার একসঙ্গে খেলার সম্ভাবনা খুব কম। আবার খেলতেও পারে। দেখা যাক, কাল পর্যন্ত অপেক্ষা করেন।’

স্কোয়াডে রিশাদ হোসেন ও নাসুম আহমেদের সঙ্গে আরও একজন স্পিনার থাকায় একাদশে স্পিন কম্বিনেশন নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে অধিনায়কের কথায় পরিষ্কার, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ম্যাচের দিন উইকেটের আচরণের ওপর।

অবশ্য একাদশ নিয়ে প্রশ্নের পাশাপাশি দলের আত্মবিশ্বাস নিয়েও কথা বলেছেন লিটন। ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো ক্রিকেট খেলাকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।

লিটন বলেন, ‘অবশ্যই যখন বড় দলের সঙ্গে ভালো ক্রিকেট খেলবেন, শুধু সিরিজ জেতাই নয়, আমরা তিন ম্যাচেই ভালো ক্রিকেট খেলেছি। এটা আমাদের জন্য ইতিবাচক। তবে টি-টোয়েন্টি ভিন্ন ফরম্যাট। আমাদের দলও ভিন্ন, তাদের দলও ভিন্ন। তবু বেশিরভাগ ক্রিকেটার ওয়ানডে সিরিজ খেলেছে, তাই আত্মবিশ্বাসটা আছে।’

বাংলাদেশের পেস আক্রমণও এবার পূর্ণ শক্তিতে ফিরেছে। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের ফেরায় বেড়েছে প্রতিযোগিতা। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন লিটন।

তিনি বলেন, ‘এটা দলের জন্য খুবই ভালো। বেঞ্চ অনেক শক্ত হয়েছে। যেকোনো খেলোয়াড়কে খেলানো সম্ভব। তাসকিন ও ফিজ বড় নাম। তাদের অভিজ্ঞতাও অনেক। আগের সিরিজে বিশ্রামে ছিল, এখন ফিরেছে। পূর্ণ শক্তির দল নিয়েই আমরা মাঠে নামছি।’

তবে শুধু বোলিং নয়, ব্যাটিং বিভাগেও আরও উন্নতির সুযোগ দেখছেন অধিনায়ক। বিশেষ করে লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের কাছ থেকে বেশি অবদান প্রত্যাশা তার।

ব্যাটিং ইউনিট নিয়ে টাইগার দলপতি আরও বলেন, ‘যেকোনো দলের সাথে জিততে গেলে নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। আমাদের লোয়ার মিডল অর্ডারে যারা ব্যাট করে, তাদেরও অনেক দায়িত্ব আছে। সুযোগ পেলে মনে হয় তাদের কাছ থেকে ভালো ফিডব্যাক পেলে দল ভালো ফল এনে দিবে।’

আরও

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

খেলাধুলা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিরল ‘নো বল’

ডারউইন টেস্টে বেশ ব্যাকফুটে অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী বাংলাদেশের বিপক্ষে কোনো সেশনেই তারা সেভাবে নিয়ন্ত্রণটা ন...

২০২৬-০৮-১৫ ০৯:১২

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

খেলাধুলা

২১৯ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য ভালো খেলছে বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষেও টিকে আছে তাদের দাপট। মেহেদী হাসান মিরাজ ও তাসক...

২০২৬-০৮-১৫ ০৯:১১

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

খেলাধুলা

মিরাজের ফিফটি, বাংলাদেশের চারশ ও লিড ২০০ রানের

১২৬তম ওভারে পঞ্চম বলে ফাঁকা মিড অনের দিকে বল মেরেই দৌড়। হয়ে গেল ১২তম টেস্ট ফিফটি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি ইনিংসে বাংলাদ...

২০২৬-০৮-১৫ ০৮:৩৫

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪