সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সৌরবিদ্যুতের প্রসারে পলিসি সাপোর্ট দিতে সরকার কাজ করছে : মন্ত্রী

সৌরবিদ্যুতের প্রসারে পলিসি সাপোর্ট দিতে সরকার কাজ করছে : মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশে সৌরবিদ্যুতের ব্যাপক প্রসারে প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে।

বৃহস্পতিবার (৭ মে) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিদ্যুৎ, জ্বালানি ও ইনফ্রাস্ট্রাকচার এক্সপো ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দায়িত্বভার গ্রহণ করার পরে বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরকে অগ্রাধিকার দেওয়া হয়। কিছুদিন আগে প্রধানমন্ত্রী এ সংক্রান্ত একটি কমিটি করে দেন। এ বিষয়ে আপনাদের পলিসি সাপোর্ট দিলে আমরা কীভাবে দ্রুত বাস্তবায়নের দিকে যেতে পারি, কমিটি সেজন্য কাজ করে যাচ্ছে। একটি মিটিংয়ে নীতিমালার বেজ (ভিত্তি) চূড়ান্ত করা হয়েছে। আমরা বিশ্বাস করি, সরকার যদি কোনো সেক্টরকে পলিসি সাপোর্ট ঠিকমতো দেয় তাহলে সেটি দেশে বিপ্লব আনতে পারে।

মন্ত্রী বলেন, আশির দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পলিসি সাপোর্ট দিয়ে গার্মেন্টস সেক্টরের পাশে থাকায় এ খাতে বিপ্লব ঘটানো সম্ভব হয়েছে। যদি আপনাদের পলিসি সাপোর্ট দেওয়া যায় এবং রেগুলেশনগুলো আরও রিল্যাক্স করা যায়, তাহলে আপনারাও বিপ্লব ঘটাতে পারবেন। এ নিয়ে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, ইনভার্টার, ফ্রেম ইত্যাদির মতো সরঞ্জাম আমদানির বিষয়ে একটি সহজ ও কার্যকর ট্যাক্স কাঠামো তৈরির কাজ চলমান রয়েছে। যাতে উদ্যোক্তারা সহজে সেগুলো কিনে সোলার সিস্টেম স্থাপন করতে পারে। এখন আমরা জোর দিচ্ছি সঞ্চয়ের ওপর, ব্যাটারি স্টোরেজ ব্যবস্থায়ও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কারণ কেবল দিনের বেলা বিদ্যুৎ উৎপাদন যথেষ্ট নয়। রাতে পিক আওয়ারেও বিদ্যুতের চাহিদা মেটাতে এই ব্যাটারি ভূমিকা রাখতে পারে।

‘সেইসঙ্গে সরকার এমন একটি নীতিমালা প্রণয়ন করতে চায়, যাতে উদ্যোক্তাদের করের চাপ কমে এবং সহজলভ্যতায় সোলার প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়। সেজন্য আমরা পলিসি সাপোর্ট দেব, যেন আপনাদের ট্যাক্স বেশি না দিতে হয়। জুন মাসেই অনুমোদন ও আদেশ জারি করা হতে পারে’—যোগ করেন মন্ত্রী।

ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের প্রতিটি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণের নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, সরকার আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে জোরালোভাবেই কাজ করছে। এতে বেসরকারি উদ্যোক্তা ও ভবন মালিক উভয়ই লাভবান হবেন।

আরও

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

জাতীয়

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিবাদের আমলে সংঘটিত প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে স...

২০২৬-০৮-১৬ ১৯:৪৫

বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন

জাতীয়

বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন

বেসরকারিভাবে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন, তাতে পূর্ণ আস্থা রয়েছে বল...

২০২৬-০৮-১৬ ১৮:৩২

বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

জাতীয়

বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত...

২০২৬-০৮-১৬ ১৮:০৫

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও

জাতীয়

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও

বাংলাদেশের অর্থনীতির গতি অনেকটাই নির্ভর করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর। শিল্পের উৎপাদন, কৃষির সেচ, পণ্য ও যাত্রী...

২০২৬-০৮-১৬ ১৫:২৯

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

জাতীয়

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক...

২০২৬-০৮-১৬ ১২:১২