বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ভোটের নিয়ম জানালেন সিইসি

সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ভোটের নিয়ম জানালেন সিইসি

জাতীয় সংসদে উপস্থিত হয়েছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে সংসদ সদস্যদের বিশেষ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বক্তব্য দিচ্ছেন। তিনি এ নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

বক্তব্যে সিইসি রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থী, তাঁদের প্রস্তাবক ও সমর্থকের নাম ঘোষণা করেন। একই সঙ্গে সংসদ সদস্যরা কীভাবে ভোট দেবেন, তার নিয়মও জানান। তিনি ব্যালট পেপারে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করার এবং নির্ধারিত নিয়মে ব্যালট বাক্সে ব্যালট পেপার রাখার নির্দেশনা দেন। বিকেল ৫টার পর ভোট গণনা শুরু হবে বলেও জানান তিনি।

বর্তমানে সংসদের অধিবেশন চলমান না থাকায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের জন্য সংসদ সদস্যদের আলাদা বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করার পাশাপাশি নির্বাচন পরিচালনা করছেন সিইসি এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ভোট দেবেন। প্রথমে ব্যালট পেপারের মুড়ি অংশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন। এরপর মূল ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালও সংসদ সদস্য হিসেবে এ নির্বাচনের ভোটার। তাঁদের ভোট দেওয়ার জন্য সংসদ কক্ষে আলাদা আসনের ব্যবস্থা করা হয়েছে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় তিনিও ভোট দিতে পারবেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের দিন তাঁর সংসদীয় আসন শূন্য হবে। অন্যদিকে অলি আহমদ সংসদ সদস্য নন। ফলে তিনি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন না।

দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট গ্রহণ চলবে। এ নির্বাচনে ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।

রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।

জাতীয় সংসদে বিএনপির সদস্য ২৪৭ জন হওয়ায় সংখ্যার ব্যবধানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। তবে দুজন প্রার্থী থাকায় নির্বাচনী তফসিল অনুযায়ী ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আরও

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

জাতীয়

৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের স...

২০২৬-০৮-২০ ১৪:৩২

ধানমন্ডি ৩২ ভাঙচুর-অগ্নিসংযোগ: ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

জাতীয়

ধানমন্ডি ৩২ ভাঙচুর-অগ্নিসংযোগ: ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিজাদুঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে অন্তর্বর্তী সরকারের...

২০২৬-০৮-২০ ১৪:৩১

২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ

জাতীয়

২২ আগস্ট থেকে কলেরার টিকা, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ

দেশের কলেরা ঝুঁকিপূর্ণ ১৪টি উপজেলা ও থানায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে মুখে খাওয়ার কলেরার টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগ...

২০২৬-০৮-২০ ১৩:৪০

৯০ ভোট জেনেও কেন অলি আহমদ রাষ্ট্রপতি প্রার্থী

জাতীয়

৯০ ভোট জেনেও কেন অলি আহমদ রাষ্ট্রপতি প্রার্থী

রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ভোট না থাকার বিষয়টি জানা সত্ত্বেও কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে জামায়া...

২০২৬-০৮-২০ ১৩:৩০

৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

জাতীয়

৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ২৩তম রাষ্ট্রপতি নির...

২০২৬-০৮-২০ ১২:০৮

পুনর্বহাল না হলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশের আমরণ কর্মসূচির হুঁশিয়ারি

জাতীয়

পুনর্বহাল না হলে চাকরিচ্যুত ১৫২২ পুলিশের আমরণ কর্মসূচির হুঁশিয়ারি

ফেসবুকে মন্তব্য, পারিবারিক অভিযোগসহ বিভিন্ন ঘটনায় আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত হওয়ার অভিযোগ তুলে পুনর্বহালের দাবি...

২০২৬-০৮-২০ ১১:৩৯