সংসদে লোডশেডিংয়ের কারণ জানালেন বিদ্যুৎমন্ত্রী
স্টাফ রিপোর্টার
|
২০২৬-০৬-২৮ ২৩:১৩
সিইও: সাজ্জাদ হোসেন চিশতী
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে। প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বের হয়ে গেছে। এ কারণে দেশের বিভিন্ন জায়গায় লোডশেডিং দিতে হচ্ছে। ঢাকায়ও লোডশেডিং দিতে হবে।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন বিদ্যুৎমন্ত্রী।
তবে কোন দুই বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে গেছে, তা তিনি উল্লেখ করেননি।
আগামী দুই দিনের মধ্যে এ অবস্থার উন্নতি হবে জানিয়ে মন্ত্রী বলেন, উন্নতি হলে লোডশেডিংয়ের প্রকোপ কমে যাবে। এ জাতীয় সংকট ঐক্যবদ্ধভাবে সংকট সবাইকে উত্তরণ করতে হবে।
বিদ্যুৎমন্ত্রী বলেন, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে ‘লিক’ হওয়ায় বাধ্যতামূলকভাবে উৎপাদন বন্ধ করতে হয়েছে। আর বঙ্গোপসাগরে উত্তাল থাকায় কয়লা আনলোড করতে না পারায় আরেকটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ রয়েছে।