বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন তালিকায় নেই যেসব প্রভাবশালী নেতা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন তালিকায় নেই যেসব প্রভাবশালী নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রকাশিত এই তালিকায় যেমন রয়েছে চমক, তেমনি বাদ পড়েছেন দলের একাধিক হেভিওয়েট নেতা।

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এই তালিকায় স্থান পাননি। একইভাবে সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার নামও নেই তালিকায়। বেশ কিছুদিন ধরে আলোচনায় থাকা জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপাও শেষ পর্যন্ত সংরক্ষিত আসনে মনোনয়ন পাননি।

এছাড়া মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবীও মনোনয়ন বঞ্চিত হয়েছেন। তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সহধর্মিণী। মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ এবং প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীমউদ্‌দীন মওদুদের নামও তালিকায় স্থান পায়নি।

অন্যদিকে, সম্প্রতি বিএনপিতে যোগ দিয়ে আলোচনায় আসা ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের নাম নিয়েও গুঞ্জন ছিল। চায়নিজ কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির সঙ্গে চীন সফরে যাওয়া কণ্ঠশিল্পী বেবি নাজনীনের মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত তারাও মনোনয়ন পাননি।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে চূড়ান্তভাবে মনোনীত করে।

মনোনয়নপ্রাপ্তরা হলেন—সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

আরও

বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে আনার দাবি জামায়াত আমিরের

রাজনীতি

বিদেশের সঙ্গে সম্পাদিত সব মৌলিক চুক্তি সংসদে আনার দাবি জামায়াত আমিরের

সংসদকে পাশ কাটিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ব...

২০২৬-০৬-২৭ ১৮:৩৮

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

রাজনীতি

এখন থেকে ফতোয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাবো, সংসদে জামায়াত এমপির কটাক্ষ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী কটাক্ষ করে...

২০২৬-০৬-২৭ ১৮:১২

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

রাজনীতি

তারেক রহমানের বিদেশ সফর সফল হওয়ায় স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফরের সাফল্য উদযাপন উপলক্ষে রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছা...

২০২৬-০৬-২৭ ১৬:৩৮

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

রাজনীতি

আ.লীগের পথে হাঁটছে সরকারি দল: জামায়াত আমির

জাতীয় নির্বাচনের পর বর্তমান সরকারি দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মীকে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন দলটির...

২০২৬-০৬-২৫ ২৩:১৯

দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

রাজনীতি

‘আগে রিকশায় চড়তাম, এখন গাড়িতে চড়ি’ দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

জাতীয় সংসদে জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্য করে করা বিভিন্ন মন্তব্য ও কটাক্ষের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ক...

২০২৬-০৬-২৫ ২১:৪৯

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

রাজনীতি

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা...

২০২৬-০৬-২৪ ১৪:২৮