রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, আছেন কনকচাঁপা ও বেবী নাজনীন

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত, আছেন কনকচাঁপা ও বেবী নাজনীন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় প্রার্থী নির্ধারণ শেষ করেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, চূড়ান্ত করা ৩৬ জনের তালিকা আজ সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

এর আগে প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে ১৭ ও ১৮ এপ্রিল দুই দিনে প্রায় ৯০০ মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেয় বিএনপির পার্লামেন্টারি মনোনয়ন বোর্ড। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজধানীর গুলশানে অবস্থিত রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। এতে দেশের ১০টি সাংগঠনিক বিভাগের নারী নেত্রীরা অংশ নেন।

সাক্ষাৎকারে অংশগ্রহণকারীরা দলের আন্দোলন-সংগ্রামে নিজেদের ভূমিকা, ত্যাগ ও অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার প্রতিশ্রুতিও দেন তারা।

দলীয় সূত্র জানায়, প্রথমে প্রায় ৯০০ আবেদনকারীর মধ্য থেকে ৩০০ জনের একটি প্রাথমিক তালিকা করা হয়। পরে যাচাই-বাছাই শেষে সেখান থেকে ৩৬ জনকে চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন বোর্ড জানিয়েছে, প্রার্থী নির্বাচনে ত্যাগী, অভিজ্ঞ ও শিক্ষিত নেত্রীদের গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা, কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, সাবিরা নাজমুল, শাম্মী আক্তার, নিলুফার চৌধুরী মনি, রেহেনা আক্তার রানু, শিরীন সুলতানা, নেওয়াজ হালিমা আরলি, চৌধুরী নাদিরা আক্তার, জসিম উদ্দীন মওদুদ, মাহমুদা হাবিবা, নাসিমা আক্তার কল্পনা, সানজিদা ইসলাম তুলি, বিথীকা বিনতে হুসাইন, আরিফা সুলতানা রুমা, রুকসানা শাহনাজ, ফেরদৌস আহমেদ মিষ্টি, হাসনা হেনা হীরা, নাদিয়া পাঠান পাপন, ব্যারিস্টার শাকিলা ফারজানা এবং অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নিসহ আরও অনেকে।

আরও

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

রাজনীতি

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার স্থানীয় সরকারমন্ত্রীর

জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়...

২০২৬-১০-০২ ২২:৫৩

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

রাজনীতি

জামায়াত নেতা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, বিমানবন্দর থানায় মামলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির প্রধা...

২০২৬-১০-০২ ১৮:৪৫

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

রাজনীতি

ইসলামী মূল্যবোধের প্রচার হেফাজতের কাছ থেকে জামায়াতকে শেখা উচিত: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, ইসলামী মূল্যবোধের প্রচার কীভাবে করতে হয়, তা হেফাজতে ই...

২০২৬-১০-০২ ১৪:৪৯

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

রাজনীতি

ফেরদৌসী মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় তারেক রহমানকে সারজিসের ধন্যবাদ

মিরপুরের রাড্ডা ক্লিনিকের ঘটনায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় প্রধানমন্ত...

২০২৬-১০-০১ ১৪:৪৭

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

রাজনীতি

দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে জনগণ প্রস্তুত: গয়েশ্বর

দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি সব ষড়যন্ত্র ও অপচেষ্টা রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির...

২০২৬-১০-০১ ১৪:৩৩

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

রাজনীতি

দোসররা এখনও সক্রিয়, নাশকতা করছে: গয়েশ্বর চন্দ্র রায়

জনগণের প্রতিরোধের মুখে স্বৈরাচার বিতাড়িত হলেও তাদের দোসররা এখনও সক্রিয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়...

২০২৬-০৯-২৯ ১৪:০১