মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট

সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। আজ সোমবার জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। এদিকে, বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।

চিফ হুইপ নুরুল ইসলাম সংসদ নেতার পক্ষে এ কমিটির নাম প্রস্তাব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। আগের ঘোষণা মতে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের কথা থাকলেও বিরোধী দল সদস্যদের নাম প্রস্তাব না করায় ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিরোধীদল নাম দিলে বাকি সদস্যদের নাম অন্তর্ভুক্ত করা হবে। তবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পরে রাত ৯টা ২৩ মিনিটে তারা ওয়াকআউট করে সংসদ কক্ষ ত্যাগ করেন।

গঠিত কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সদস্যরা হলেন—চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন, শাকিলা ফারজানা ও মাহমুদুল হক রুবেল, গণসংহতি আন্দোলনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি, বিজেপির সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ, গণঅধিকার পরিষদের সংসদ সদস্য নুরুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মো. অলি উল্লাহ।

এর আগে গত অধিবেশনে আইনমন্ত্রী আসাদুজ্জামান সংবিধান সংশোধনে ১৭ সদস্য বিশিষ্ট বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন। গত ২৯ এপ্রিল সংসদের বৈঠকে আইনমন্ত্রী বলেছিলেন, ট্রেজারি বেঞ্চ বা সরকারি দল ও স্বতন্ত্র মিলিয়ে ১২ জনের নাম দেওয়ার কথা বলেন। একই সময়ে তিনি বিরোধী দলের কাছে ৫ সদস্যের নাম দেওয়ার প্রস্তাব দেন। ওই সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তাদের সিদ্ধান্ত পরবর্তীতে জানাবেন বলে সংসদকে অবহিত করেন। পরে সংসদের বাইরে গণমাধ্যমের সাথে আলাপকালে বিশেষ কমিটিতে বিরোধীদল কোনো নাম দেবে না বলে বিরোধীদলীয় নেতা জানান।

আরও

‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে আমরা কিন্তু বলেছিলাম সারাদেশে অনেকগুলো কাজের মধ্যে মূল দুটো কাজ করতে চা...

২০২৬-০৭-১৩ ১২:৩৭

ঢাকাসহ ৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা, ১৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

জাতীয়

ঢাকাসহ ৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা, ১৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের মোট ৬টি বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। একইসঙ্গে আরও ১৯টি অঞ্চলে বৃ...

২০২৬-০৭-১৩ ০৮:৩৫

সেন্টমার্টিনে ২৩০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো নৌবাহিনী

জাতীয়

সেন্টমার্টিনে ২৩০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো নৌবাহিনী

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বন্যাদুর্গত ও স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর জাহাজ বানৌজ...

২০২৬-০৭-১২ ২৩:২৪