শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

সন্ধ্যা ৬টার পর সব সিনেমার শো বন্ধ ঘোষণা

সন্ধ্যা ৬টার পর সব সিনেমার শো বন্ধ ঘোষণা

ঈদ উৎসবের রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য এলো হতাশার খবর। রাজধানীর জনপ্রিয় মাল্টিপ্লেক্স Blockbuster Cinemas ঘোষণা দিয়েছে, আগামী ৫ এপ্রিল থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর তাদের সব সিনেমা শো বন্ধ থাকবে।

৪ এপ্রিল দেওয়া এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, এই সিদ্ধান্ত অনির্দিষ্ট সময়ের জন্য কার্যকর থাকবে। ইতোমধ্যে যারা অগ্রিম টিকিট কিনেছেন, তাদের নির্ধারিত প্রক্রিয়ায় অর্থ ফেরত দেওয়া হবে।

কর্তৃপক্ষ জানায়, সরকারের সাম্প্রতিক জরুরি নির্দেশনার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব দোকান ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হওয়ায় প্রেক্ষাগৃহটির প্রাইম টাইম শোগুলোও বন্ধ রাখতে হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫ এপ্রিল থেকে সন্ধ্যার পরের শোগুলোর জন্য ক্রয় করা সব অগ্রিম টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে।

এদিকে Star Cineplex-এও এ সিদ্ধান্ত নিয়ে দর্শকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ, অনেকেই আগাম টিকিট সংগ্রহ করে রেখেছেন।

তবে প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ জানান, তারা সরকারি নির্দেশনা পর্যালোচনা করছেন। এখন পর্যন্ত (৪ এপ্রিল সন্ধ্যা) সন্ধ্যার পর শো বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সংশ্লিষ্টদের ধারণা, সরকারি নির্দেশনায় মার্কেট বন্ধ থাকলেও Star Cineplex তাদের সন্ধ্যার পরের শো চালু রাখতে পারে—যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।

আরও

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

বিনোদন

লাল শাড়ি-মুকুটে বধূ সেজে প্রভা, নেপথ্যের ইঙ্গিত দিলেন নিজেই

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হঠাৎই দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি, হাতে শাঁখা-পলা—সনাতন রীতির...

২০২৬-০৯-২৭ ২২:৩২

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯