বুধবার, ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

স্কুল ভর্তিতে লটারি বাতিল, আগামী বছর থেকে পরীক্ষা পদ্ধতি

স্কুল ভর্তিতে লটারি বাতিল, আগামী বছর থেকে পরীক্ষা পদ্ধতি

স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আগামী বছর থেকে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে স্কুল ভর্তিতে আর লটারি পদ্ধতি থাকবে না। খুবই সাধারণ উপায়ে পরীক্ষা নেওয়া হবে এবং এতে অতিরিক্ত প্রতিযোগিতার পরিবেশ তৈরি করা হবে না।

তিনি বলেন, “লটারি কোনো শিক্ষাব্যবস্থায় থাকতে পারে না। দীর্ঘদিন ধরে গবেষণা ও বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে।”

মন্ত্রী আরও জানান, একদিন আগে সংসদে তিনি বলেছিলেন যে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে ভর্তির চূড়ান্ত পদ্ধতি নির্ধারণ করা হবে এবং সেই প্রক্রিয়াই বহাল থাকবে।

তিনি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে লটারি অনেকটা জুয়ার মতো। ভর্তির ক্ষেত্রে এমন ব্যবস্থা গ্রহণযোগ্য নয়। আবার ভর্তি পরীক্ষা ঘিরে কেউ কোচিং বাণিজ্য করতে চাইলে সরকার বসে থাকবে না। প্রয়োজন হলে সরকার নিজস্ব ব্যবস্থাপনায় অভ্যন্তরীণ প্রশিক্ষণের ব্যবস্থা করবে।”

এ সময় সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের নাম ঘোষণার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যদের নামও ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।

আরও

ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে মালির মৃত্যু

শিক্ষা-ক্যাম্পাস

ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে মালির মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে নিচে পড়ে ছিয়াকুল (৩৯) নামে বাগান মালির মৃত্যু হয়...

২০২৬-০৬-২৩ ১৩:৪৮

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে ভর্তি শুরু, ক্লাস ১৫ জুলাই

শিক্ষা-ক্যাম্পাস

গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ে ২৮ জুন থেকে ভর্তি শুরু, ক্লাস ১৫ জুলাই

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছ পদ্ধতিতে ভর্তি হওয়া ২০টি বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ জুল...

২০২৬-০৬-২২ ২২:৪৮

শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস

শনিবারের এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

২০২৬ সালের আসন্ন এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সেভেন্থ ডে এভান্টিস্ট সম্প্রদায়ের শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে নতুন নির্দেশ...

২০২৬-০৬-২২ ১৯:৩১

শিক্ষাক্রমে যুক্ত হতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট’

শিক্ষা-ক্যাম্পাস

শিক্ষাক্রমে যুক্ত হতে পারে ‘ফোর-ওয়ে টেস্ট’

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষার্থীদের নৈতিকতা, সততা ও সামাজিক মূল্য...

২০২৬-০৬-১৯ ২২:২১

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

আসন্ন এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। ন...

২০২৬-০৬-১৭ ২২:৪৩

ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর শাস্তি কমাল জাবি

শিক্ষা-ক্যাম্পাস

ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর শাস্তি কমাল জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দণ্ডপ্রাপ্ত ছাত্রলীগের ৪৩ ন...

২০২৬-০৬-১৬ ২০:২২