শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিরাজদিখানে জতুনের নতুন শোরুম উদ্বোধন

সিরাজদিখানে জতুনের নতুন শোরুম উদ্বোধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় রেললাইনের পাশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং শতবর্ষের পুরোনো রঙ প্রস্তুতকারক ব্র্যান্ড ‘জতুন’ (Jotun)-এর নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে জতুনের অনুমোদিত ডিলার ‘চিশতি এন্টারপ্রাইজ’-এর শোরুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জতুন ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর সাং গুই। শোরুমটির স্বত্বাধিকারী (প্রোপাইটর) ইমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং জতুন ব্র্যান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, গ্রাহকদের বাড়িকে আকর্ষণীয় রঙে রাঙাতে এবং রঙ কেনার ক্ষেত্রে বাস্তব ও আধুনিক আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই শোরুমটি চালু করা হয়েছে। বিশ্বমানের এই শোরুমে আধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রাহকেরা সরাসরি রঙের গুণগত মান ও স্থায়িত্ব দেখে নিজেদের পছন্দের রঙ বেছে নেওয়ার সুযোগ পাবেন।

প্রধান অতিথির বক্তব্যে জতুন ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর সাং গুই বলেন, গ্রাহকদের দোরগোড়ায় বিশ্বমানের সেবা পৌঁছে দিতেই সিরাজদিখানের নিমতলায় এই শাখা চালু করা হয়েছে। জতুন তার শত বছরের ঐতিহ্য ও গুণগত মান বজায় রেখে এ এলাকার মানুষের ঘরবাড়িকে আরও দৃষ্টিনন্দন করতে ভূমিকা রাখবে।

চিশতি এন্টারপ্রাইজের প্রোপাইটর ইমান হোসেন জানান, সিরাজদিখান ও আশপাশের এলাকার মানুষের জন্য আসল ও মানসম্মত রঙের নিশ্চয়তা দিতেই এই আন্তর্জাতিক মানের শোরুমের সূচনা করা হয়েছে। গ্রাহক সন্তুষ্টিই তাঁদের মূল লক্ষ্য।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

আরও

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪

খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। দেশে...

২০২৬-১০-০৯ ১৯:১২

ভারতে পালাতে গিয়ে হত্যা মামলার আসামি দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আটক

সারা দেশ

ভারতে পালাতে গিয়ে হত্যা মামলার আসামি দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আটক

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার এক আসামিকে আটক করা হয়েছে। তার দেশত্যাগের ওপর ন...

২০২৬-১০-০৯ ১৮:৪৪