মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ দোকানদার গ্রেপ্তার

সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ দোকানদার গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মজনু (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) রাত ১০টা ১৫ মিনিটের দিকে সিরাজদিখান থানার রশুনিয়া ইউনিয়নের তাজপুর এলাকায় হিজলা ব্রিজের বিপরীতে মজনুর দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 

সিরাজদিখান থানার এসআই (নিঃ) মো. শাহ্ আলী ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মো. মজনু জামালপুর জেলার মেলান্দহ থানার বানিয়াবাড়ী (পাঁচপাল্লা) এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সিরাজদিখানের রশুনিয়া ইউনিয়নের তাজপুর এলাকায় আক্কাসের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
 

সিরাজদিখান থানার পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মজনুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।
 

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে এবং মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

সারা দেশ

মানিকগঞ্জে ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়ে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়ন...

২০২৬-১০-০৫ ২২:০২

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সারা দেশ

লালমনিরহাটে নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

‎নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে এবং যত্রতত্র ট্রাফিক আইন অমান্য রোধে লালমনিরহাটে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। এর...

২০২৬-১০-০৫ ২০:৪৯

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী  কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

সারা দেশ

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধা জামায়াতের সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন আব্দুল করিম এমপি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে গাইবান্ধা জেলা জামায়াত সপ্তাহব্যাপী কর্মসূচি...

২০২৬-১০-০৫ ২০:৪৫