শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিংগাইরে অস্থায়ী সেনা প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

সিংগাইরে অস্থায়ী সেনা প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ধলেশ্বরী নদীর তীরে সাভার সেনানিবাসের গ্রীষ্মকালীন মহড়ার জন্য স্থাপিত অস্থায়ী সেনা প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (৭ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিট থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার জার্মিত্তা ইউনিয়নের মাদরাসাতুল মনোয়ারা কমপ্লেক্সের পেছনে ধলেশ্বরী নদীর তীরবর্তী হায়দারের কাঠবাগান এলাকায় স্থাপিত ৮ বীরের অস্থায়ী সেনা প্রশিক্ষণ ক্যাম্প পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে ঢাকার পথে রওনা দেন প্রধানমন্ত্রী।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী সেনা সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পেশাগত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশ ও জনগণের কল্যাণে সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিশ্বস্ত সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পুরো এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়।

সূত্র আরও জানায়, প্রধানমন্ত্রীর পুরো সফর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং সফর চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নিরাপত্তা বিঘ্ন বা জনভোগান্তির খবর পাওয়া যায়নি।

এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এস. এম. আসাদুল হক, ৮১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস মোহাম্মদ জিয়াউদ্দিন, ৭১ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলমসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

-টিএস

আরও

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪

খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

সারা দেশ

খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব: তথ্য প্রতিমন্ত্রী

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। দেশে...

২০২৬-১০-০৯ ১৯:১২

ভারতে পালাতে গিয়ে হত্যা মামলার আসামি দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আটক

সারা দেশ

ভারতে পালাতে গিয়ে হত্যা মামলার আসামি দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আটক

চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার এক আসামিকে আটক করা হয়েছে। তার দেশত্যাগের ওপর ন...

২০২৬-১০-০৯ ১৮:৪৪