শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় করতে সরকার বিস্তৃত কর্ম পরিকল্পনা নিয়েছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় করতে সরকার বিস্তৃত কর্ম পরিকল্পনা নিয়েছে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় করতে বর্তমান সরকার বিস্তৃত কর্ম পরিকল্পনা নিয়েছেন। যারা শিক্ষাকতা পেশার সাথে জড়িত তারা জানেন। তিনি বলেন, স্কুলে প্রবেশের পর শিক্ষক হয়ে যান বাবা মায়ের মতো। বাবা মা যেমন আদর সোহাগ শাসনের মাধ্যমে সন্তানকে বড় করেন। শিক্ষকরাও ঠিক একই ভাবে আমাদের সন্তানদের বড় করার পাশাপাশি প্রকৃত মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলেন।

শনিবার যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ভবন উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষ রোপণ করেন। তিনি বলেন, বর্তমান সরকার লেখা পড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অর্থাৎ খেলাধুলা সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে। 

এ লক্ষ্যে নতুন কুড়ি স্পোর্টস চালু করেছে। আগামী দিনে আন্ত:স্কুল কবিতা আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিশু একাডেমির কার্যক্রম নতুন করে শুরু হবে। স্কুলে বাংলা ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা চালু করা হবে। আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করার উদ্যোগ নিয়েছেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল উদ্দিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। উল্লেখ্য ৬ কোটি ৪৩ লাখ ৫৯ হাজার ৯ শ টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় ভবন টি নির্মাণ করা হয়েছে। ছয়তলা বিশিষ্ট ভবনটিতে শ্রেণি কক্ষ, মাল্টি পার্স হল রুম, ল্যাব রুম, লাইব্রেরী রুম, শিক্ষক কমন রুম, শিক্ষার্থী কমন রুম রয়েছে। ভবনটির ছাদে সোলার সিস্টেম এবং বর্জপাত নিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছে।

আরও

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

সারা দেশ

প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য

একসময় সাতক্ষীরার গ্রামীণ জীবনে বাঁশ-বেতের তৈরি হাতপাখা, কুলা, ডালি, ঝুড়ি, চালুনি কিংবা মাছ ধরার সরঞ্জাম ছিল নিত্যদিনের স...

২০২৬-০৯-১১ ১১:১৮

ব্যবসার অনুমোদন নেই, তবুও গুদামে মিলল ২৮৮ বস্তা সার

সারা দেশ

ব্যবসার অনুমোদন নেই, তবুও গুদামে মিলল ২৮৮ বস্তা সার

ব্যবসার কোনো অনুমোদন নেই। তবুও গুদামে লুকিয়ে রাখা হয়েছিল ২৮৮ বস্তা সার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেই সার উদ্ধ...

২০২৬-০৯-১১ ০৮:৫৩

পানিবন্দী ৫০ হাজার মানুষ, ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

সারা দেশ

পানিবন্দী ৫০ হাজার মানুষ, ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুইটি ইউনিয়নের নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে স্কুলে য...

২০২৬-০৯-১১ ০৮:৫২

সিলেটে গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও ফেমেক্স অ্যাসোসিয়েট

সারা দেশ

সিলেটে গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা নিয়ে উধাও ফেমেক্স অ্যাসোসিয়েট

৫০ জন গ্রাহকের কাছ থেকে অন্তত ১৫ কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে ফেমেক্স অ্যাসোসিয়েট নামের একটি প্রতিষ্ঠান।

২০২৬-০৯-১১ ০৮:৫১

হাসপাতালে স্ত্রীকে মৃত ঘোষণার পর প্রাইভেটকার নিয়ে পালালেন স্বামী

সারা দেশ

হাসপাতালে স্ত্রীকে মৃত ঘোষণার পর প্রাইভেটকার নিয়ে পালালেন স্বামী

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাইভেটকারে করে মুমূর্ষু গৃহবধূ শাহিনা বেগমকে (২২) হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা...

২০২৬-০৯-১১ ০৮:৪৯

লালমনিরহাট সীমান্তে ফাঁকা গুলি ছুড়ে চার নৌকা নিয়ে গেল বিএসএফ

সারা দেশ

লালমনিরহাট সীমান্তে ফাঁকা গুলি ছুড়ে চার নৌকা নিয়ে গেল বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বালু-পাথর উত্তোলনকে কেন্দ্র করে ৫ রাউন্ড ফাঁকা গুলি করে ৪টি নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠে...

২০২৬-০৯-১০ ২৩:৫৫