শনিবার, ১১ জুলাই ২০২৬ ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে ইরানের পরমাণু স্থাপনায় পুনর্নির্মাণের আলামত পাওয়া গেছে। শনিবার (১১ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের পরমাণু স্থাপনাগুলো পুনর্নির্মাণের চেষ্টা করছে। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির সহযোগিতায় সিএনএনের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এসব চিত্রে এমন ইঙ্গিত মিলেছে যে, ইরান জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘন করে থাকতে পারে। এমনকি চলতি সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমঝোতা শেষ হওয়ার ইঙ্গিত দেওয়ার আগেই এই স্মারক লঙ্ঘিত হয়েছে বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে পারচিনের একটি স্থানের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত বিস্ফোরক উপাদান মজুত রয়েছে বলে ধারণা করা হয়। এ ছাড়া ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর ওই এলাকাটি একাধিকবার হামলার শিকার হয়েছে।

জুন ও জুলাই মাসের নতুন স্যাটেলাইট চিত্র সম্পর্কে সিএনএনের কেটি পোলগ্লেস বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, ইরান ওই স্থানটি মেরামত ও পুনর্নির্মাণের জন্য পদক্ষেপ নিচ্ছিল বলে মনে হচ্ছে।’

তিনি বলেন, ‘হামলার ফলে তৈরি হওয়া গর্তগুলোর ওপর অস্থায়ী ঢাকনা বসানো হয়েছে। কয়েক সপ্তাহ পর সমঝোতা স্মারক কার্যকর থাকা অবস্থাতেই ঢাকনাগুলো সরিয়ে সেখানে একটি জাল বসানো হয়। কাছাকাছি কংক্রিট মেশানোর ট্রাকও দেখা গেছে।’

বিশেষজ্ঞরা বলছেন, এসব ট্রাক থেকে ধারণা করা হচ্ছে, ইরান গর্তগুলো বন্ধ করার পরিকল্পনা করছে।

পিক্যাক্স মাউন্টেনে অবস্থিত আরেকটি সন্দেহভাজন পরমাণু স্থাপনার সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে টানেলের ভেতরে ট্রাক চলাচল করতে দেখা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এটিও যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির লঙ্ঘন। কারণ, চুক্তি অনুযায়ী ইরান তাদের পরমাণু কর্মসূচির বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখতে সম্মত হয়েছিল।

সূত্র: সিএনএন

আরও

মিয়ানমারের সংবিধানে ৪৩ পরিবর্তনের উদ্যোগ, পোক্ত হবে সেনাশাসন

আন্তর্জাতিক

মিয়ানমারের সংবিধানে ৪৩ পরিবর্তনের উদ্যোগ, পোক্ত হবে সেনাশাসন

মিয়ানমারের ২০০৮ সালের সংবিধানে ৪৩টি সংশোধনী আনার উদ্যোগ নিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। প্রেসিডেন্ট মিন অং হ্লাইং গত...

২০২৬-০৭-০৯ ২৩:৪৮

চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

আন্তর্জাতিক

চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা স...

২০২৬-০৭-০৯ ২১:৫১

ইরান যুদ্ধ ও মূল্যস্ফীতির ধাক্কায় বৈশ্বিক অর্থনীতিতে বড় মন্দার আশঙ্কা

আন্তর্জাতিক

ইরান যুদ্ধ ও মূল্যস্ফীতির ধাক্কায় বৈশ্বিক অর্থনীতিতে বড় মন্দার আশঙ্কা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানকে লক্ষ্য করে চালানো হামলার জের ধরে জ্বালানি সরবরাহ চেইন ব্যাহত হওয়ায় এবং নতুন করে মূল্যস্ফ...

২০২৬-০৭-০৯ ১১:৫৪

আজ রাতে ইরানে কঠোর আঘাত হানতে যাচ্ছি: ট্রাম্প

আন্তর্জাতিক

আজ রাতে ইরানে কঠোর আঘাত হানতে যাচ্ছি: ট্রাম্প

ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তি ‘শেষ’ হয়ে গেছে মন্তব্য করার পর বুধবার দেশটিতে আবারও হামলার হ...

২০২৬-০৭-০৮ ২২:৪১

হরমুজ থেকে ভারতীয় তেল ট্যাঙ্কার ফিরিয়ে দিলো ইরান

আন্তর্জাতিক

হরমুজ থেকে ভারতীয় তেল ট্যাঙ্কার ফিরিয়ে দিলো ইরান

হরমুজ প্রণালিতে ওমানের উপকূলঘেঁষা অস্থায়ী নৌপথ ব্যবহার করতে চাওয়া একটি ভারতীয় তেলবাহী ট্যাঙ্কারকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে...

২০২৬-০৭-০৮ ১৯:৪২

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বেসরকারি খাতে ৬৮ হাজারের বেশি প্রতিবন্ধী চাকরিপ্রার্থী নিয়োগ

মালয়েশিয়ায় ২০২৩ সাল থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত বেসরকারি খাতে মোট ৬৮ হাজার ১৯১ জন প্রতিবন্ধী (ওরাং কুরাং উপায়া) চাকরিপ...

২০২৬-০৭-০৭ ২৩:৪২