সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

সেমিফাইনালে চোখ রেখে মাঠে নামছে বাংলাদেশ

সেমিফাইনালে চোখ রেখে মাঠে নামছে বাংলাদেশ

নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ (রোববার) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। যেখানে প্রথম ম্যাচের ধারাবাহিকতা ধরে রেখে জিততে চায় নিগার সুলতানা জ্যোতির দল। লঙ্কানদের বিপক্ষে জিতে টাইগ্রেসরা সেমিফাইনালের পথে এগিয়ে যেতে চায়। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

নারী এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭১ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। এই ম্যাচে উইকেট ও মাঠ সম্পর্কে ভালো ধারণা পেয়েছে টাইগ্রেসরা। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে দলের ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস বললেন, ‘আমরা দুবাইতে এসেছি এশিয়া কাপ খেলতে এবং প্রথম ম্যাচে আমরা ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলে খুব ভালোভাবে জয়লাভ করেছি। মাঠের পরিবেশ, উইকেটের আচরণ সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছি, অভিজ্ঞতা নিতে পেরেছি।’

টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে শ্রীলঙ্কা। তাদের বিপক্ষে ম্যাচে আজ জয় ছাড়া কিছু ভাবছে না বাংলাদেশ। জুয়াইরিয়া বলেন, ‘আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ। এটা (আগের ম্যাচে খেলার অভিজ্ঞতা) আমাদের বেনিফিট দেবে। কালকে (আজ) আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারলে সেমির দিকে ভালোভাবে এগিয়ে যাব এবং আমাদের লক্ষ্যের কাছাকাছি থাকব।’

আরও

৩০০ ক্লাব গোলে রোনালদো-এমবাপেকে পেছনে ফেললেন হালান্ড

খেলাধুলা

৩০০ ক্লাব গোলে রোনালদো-এমবাপেকে পেছনে ফেললেন হালান্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল শনিবার কভেন্ট্রি সিটির বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে। একমাত্র গোল করেন আর্লিং হালান্...

২০২৬-০৯-০৬ ০৮:৩০

পিসিবির জিম্মায় পাকিস্তান খেলোয়াড়দের ফোন!

খেলাধুলা

পিসিবির জিম্মায় পাকিস্তান খেলোয়াড়দের ফোন!

পাকিস্তান ক্রিকেটের সমস্যা জর্জরিত ইংল্যান্ড সফর আরেকটি অস্বাভাবিক মোড় নিলো। এজবাস্টনে তৃতীয় ও শেষ টেস্টের আগে জাতীয় দলে...

২০২৬-০৯-০৬ ০৮:২৯

আবারও চোটে নেইমার, মাঠের বাইরে থাকতে পারেন দুই মাস

খেলাধুলা

আবারও চোটে নেইমার, মাঠের বাইরে থাকতে পারেন দুই মাস

ফুটবল মাঠে ফিরলেই নেইমারের পায়ের জাদু দেখতে চান ভক্তরা। কিন্তু ব্রাজিলিয়ান তারকার সাম্প্রতিক সময়ের গল্প যেন মাঠে ফেরার চ...

২০২৬-০৯-০৫ ১৬:০০

মেসির সামনে আরেক রেকর্ড ভাঙার সুযোগ, তবে খেলতে হবে ২০২৭ পর্যন্ত!

খেলাধুলা

মেসির সামনে আরেক রেকর্ড ভাঙার সুযোগ, তবে খেলতে হবে ২০২৭ পর্যন্ত!

আরও এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির তরুণ ডিফেন্ডার নোয়াহ অ্যালেন শিকাগো ফায়ারে পাড়ি জমানোর...

২০২৬-০৯-০৫ ১১:৫৯

এমবাপের পেনাল্টি মিসের রাতে মৌসুমে রিয়ালের প্রথম হার

খেলাধুলা

এমবাপের পেনাল্টি মিসের রাতে মৌসুমে রিয়ালের প্রথম হার

কিলিয়ান এমবাপের পরিকল্পনা আঁচ করে ঠিক বাঁ দিকেই লাফিয়েছেন রিয়াল বেটিসের গোলরক্ষক আলভারো ভালেস। পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার পর...

২০২৬-০৯-০৫ ০৯:৫৮