রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

দুই গোলে পিছিয়ে পড়েও আর্জেন্টাইনের জোড়ায় ইন্টারের জয়

দুই গোলে পিছিয়ে পড়েও আর্জেন্টাইনের জোড়ায় ইন্টারের জয়

সান সিরোতে ইন্টার মিলান ও নাপোলি ম্যাচে রোমাঞ্চের ছড়াছড়ি। অথচ প্রথমার্ধ ছিল নিষ্প্রাণ। দ্বিতীয়ার্ধে ৪০ মিনিটের ব্যবধানে হলো পাঁচ গোল! এই থ্রিলার ম্যাচে মিলান দুই গোলে পিছিয়ে পড়েও ৩-২ ব্যবধানে জিতে গেল লাউতারো মার্তিনেজের জোড়ায়।

গোলশূন্য প্রথমার্ধের পর নাপোলি তিন মিনিটের ব্যবধানে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মাত্তেও পলিতানো ও রাসমুস হয়লুন্দের গোলে। ম্যাচে মোট ২৯টি শট নিয়ে তাদের ওপর ক্রমাগত চাপ ধরে রাখে ইন্টার।

লাউতারোর ৫৬তম মিনিটের গোলে প্রত্যাবর্তনের শুরু। মার্কাস থুরাস হেড করে সমতা ফেরান। তারপর ৯১তম মিনিটে জয়সূচক গোল করেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

জয়সূচক গোলের পর লাউতারোর গোল উদযাপন আবার আলোচনায়। বিজ্ঞাপনী বেষ্টনীর উপরে দাঁড়িয়ে তিনি স্বাগতিক ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেন, তাতে যোগ দেন এই আর্জেন্টাইনের আক্রমণভাগের জুটি থুরামও। ফরাসি ফরোয়ার্ডের এই উদযাপনে যোগ দেওয়ার বিষয়টি নজর কেড়েছে। লাউতারো বললেন, ‘মার্কাস আজ আমার সঙ্গে যুক্ত হয়েছিল। সে আমাকে সবসময় বলে ওখানে ওঠার জন্য আমি পাগল, কারণ সে কখনও সেটা করতে চায় না। কিন্তু এবার সে আমার সঙ্গে যুক্ত হলো।’

দুই গোলে ইন্টারের হয়ে ১৩৪তম সিরি আ গোল করলেন লাউতারো। ক্লাবের লিগ ইতিহাসে বেনিতো লরেঞ্জি (১৩৮) ও গিউসেপ্পে মেয়াজ্জার (১৯৭) পর তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।

আরও

আবারও চোটে নেইমার, মাঠের বাইরে থাকতে পারেন দুই মাস

খেলাধুলা

আবারও চোটে নেইমার, মাঠের বাইরে থাকতে পারেন দুই মাস

ফুটবল মাঠে ফিরলেই নেইমারের পায়ের জাদু দেখতে চান ভক্তরা। কিন্তু ব্রাজিলিয়ান তারকার সাম্প্রতিক সময়ের গল্প যেন মাঠে ফেরার চ...

২০২৬-০৯-০৫ ১৬:০০

মেসির সামনে আরেক রেকর্ড ভাঙার সুযোগ, তবে খেলতে হবে ২০২৭ পর্যন্ত!

খেলাধুলা

মেসির সামনে আরেক রেকর্ড ভাঙার সুযোগ, তবে খেলতে হবে ২০২৭ পর্যন্ত!

আরও এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির তরুণ ডিফেন্ডার নোয়াহ অ্যালেন শিকাগো ফায়ারে পাড়ি জমানোর...

২০২৬-০৯-০৫ ১১:৫৯

এমবাপের পেনাল্টি মিসের রাতে মৌসুমে রিয়ালের প্রথম হার

খেলাধুলা

এমবাপের পেনাল্টি মিসের রাতে মৌসুমে রিয়ালের প্রথম হার

কিলিয়ান এমবাপের পরিকল্পনা আঁচ করে ঠিক বাঁ দিকেই লাফিয়েছেন রিয়াল বেটিসের গোলরক্ষক আলভারো ভালেস। পেনাল্টি ঠেকিয়ে দেওয়ার পর...

২০২৬-০৯-০৫ ০৯:৫৮

‘সে কি আসছে?—আর্জেন্টাইনের জন্য অধীর অপেক্ষায় ছিলেন ম্যানসিটি তারকারা

খেলাধুলা

‘সে কি আসছে?—আর্জেন্টাইনের জন্য অধীর অপেক্ষায় ছিলেন ম্যানসিটি তারকারা

দলবদলের বাজার বন্ধ হওয়ার দিনে চমক জাগানো ট্রান্সফার হয়েছে ম্যানসিটি ও চেলসির মধ্যে। ব্রিটিশ রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে চে...

২০২৬-০৯-০৪ ২২:৪৮

বয়স জালিয়াতিতে রোহিত-রবি কুমারসহ ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ

খেলাধুলা

বয়স জালিয়াতিতে রোহিত-রবি কুমারসহ ৬৫ ক্রিকেটার নিষিদ্ধ

বয়স জালিয়াতি ও নথিপত্রে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের তরুণ লেগ স্পিনার রোহিত যাদবকে দুই বছরে...

২০২৬-০৯-০৪ ১৭:১০

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা

খেলাধুলা

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা

৩১ বছর বয়সেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন স্পেনের সর্বশেষ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য মার্কোস লরেন্তে। অ্...

২০২৬-০৯-০৪ ১১:২৬