সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শেখ হাসিনা ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস আলম

শেখ হাসিনা ফিরলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যেতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরাই যথেষ্ট।

সোমবার বিকেল ৫টায় ঝালকাঠি জেলা এনসিপি আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভার শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসতে চাইলে তাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যেতে জুলাই আন্দোলনে নিহত-আহতদের পরিবারের সদস্যরাই যথেষ্ট। এ সময় শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার মৃত্যু থেকে দাফন, কোনোটাই এই বাংলাদেশের মাটিতে হবে না।

এদিকে সরকারের বিভিন্ন কার্ড প্রকল্প নিয়েও কথা বলেন এনসিপির এই মুখ্য সংগঠক।

সারজিস আলম বলেন, সরকার শুরুতে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলেছিল। শুধু কার্ড বানাতেই ২৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল, যা ছিল অপচয়। তারা বুঝতে পেরেছে, এটা বাস্তবায়ন সম্ভব নয়। তাই এখন এই প্রকল্প নিয়ে কোনো কথা বলছে না।

জেলা এনসিপি আয়োজিত সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা সরোয়ার তুষার, এনসিপির নারী নেত্রী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আরও

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

সারা দেশ

মদনে চাল কেলেঙ্কারি মামলার প্রধান আসামি কারাগারে

নেত্রকোনার মদন উপজেলায় ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায় করা মামলার প্রধান আসামি এনামুল হক আনারকে (৬০) কারাগারে পাঠানো হয়েছে...

২০২৬-০৯-০৭ ২১:৫৭

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

সারা দেশ

পুলিশের তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে পালালেন ১৫ মামলার আসামি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় প্রাইভেটকার ফেলে ১৫ মামলার আসামি এক মাদক ব্যবসায়ীর পালিয়ে...

২০২৬-০৯-০৭ ২০:৫০

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সারা দেশ

নোয়াখালীতে অবৈধ অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নোয়াখালীর সেনবাগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শয়নকক্ষে তোষকের নিচ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, একটি কার্তুজ ও দ...

২০২৬-০৯-০৭ ২০:৪২

দুধের শিশুসহ ৭ দিন কারাভোগের পর জামিন পেলেন ফাতেমা

সারা দেশ

দুধের শিশুসহ ৭ দিন কারাভোগের পর জামিন পেলেন ফাতেমা

কক্সবাজারের মহেশখালীতে স্বামীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পাল্টা মামলার আসামি হয়ে ১৫ মাস বয়সী শিশুসহ কারাগারে যাওয়...

২০২৬-০৯-০৭ ২০:২৩

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য আটক

সারা দেশ

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্সসহ দুই পুলিশ সদস্য আটক

সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল স...

২০২৬-০৯-০৭ ২০:২১

গাইবান্ধায় ক্ষতিকর পোকা দমনে কৃষকের ভরসা ‘আলোক ফাঁদ’

সারা দেশ

গাইবান্ধায় ক্ষতিকর পোকা দমনে কৃষকের ভরসা ‘আলোক ফাঁদ’

মাঠের ফসল ঘরে তোলার আগেই কৃষককে মোকাবিলা করতে হয় নানা প্রতিকূলতা। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, অসময়ের বন্যা ও শিলাবৃষ্টির...

২০২৬-০৯-০৭ ২০:১১