বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

সেদিন কেন মেজাজ হারিয়েছিলেন মেসি?

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে নিয়ে ফুটবল বিশ্বে আলোচনার শেষ নেই। তবে এবারের আলোচনা তার জাদুকরী কোনো ড্রিবলিং বা চোখ ধাঁধানো গোল নিয়ে নয়। বরং অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে পেনাল্টি মিসের হতাশা এবং পরবর্তীতে দলের গোলের পর প্রতিপক্ষের বেঞ্চের দিকে করা তার কিছু ইশারা-ভঙ্গি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে।

চলমান বিশ্বকাপের গ্রুপ পর্বের বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। পেনাল্টি মিসের সেই তীব্র মানসিক চাপ ও হতাশা ম্যাচজুড়েই ভর করেছিল তার ওপর। তবে সেই চাপ বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি আলবিসেলেস্তেরা।

ম্যাচের ডেডলক ভেঙে যখন আর্জেন্টিনা ১-০ ব্যবধানে এগিয়ে যায়, ঠিক তখনই মাঠে এক অন্যরকম দৃশ্যপট তৈরি হয়। টেলিভিশনের মূল সম্প্রচারে বিষয়টি এড়িয়ে গেলেও গ্যালারিতে থাকা এক ফুটবল ভক্তের ক্যামেরায় ধরা পড়ে মেসির সেই ভিন্ন রূপ। গোল উদযাপনের মুহূর্তেই অস্ট্রিয়ার বদলি খেলোয়াড়দের বেঞ্চের দিকে তীক্ষ্ণ নজর পড়ে আর্জেন্টাইন মহাতারকার।

খোঁজ নিয়ে জানা গেছে, আর্জেন্টিনার গোলটি হওয়ার ঠিক আগমুহূর্তে ম্যাক অ্যালিস্টারের একটি চ্যালেঞ্জ নিয়ে ফাউলের জোর দাবি জানাচ্ছিলেন অস্ট্রিয়ার ডাগআউটের সদস্যরা। প্রতিপক্ষের এমন আপত্তিতে বেশ বিরক্ত হন মেসি। গোল উদযাপনের মাঝেই তিনি বেশ কয়েক সেকেন্ড একদৃষ্টিতে অস্ট্রিয়ার সাইডবেঞ্চের দিকে তাকিয়ে থাকেন।

ভিডিওতে দেখা যায়, মেসি কেবল তাকিয়েই ছিলেন না বরং তার মুখে স্পষ্ট অস্বস্তি ও ক্ষোভের অভিব্যক্তি ফুটে উঠছিল। দূর থেকে তাকে প্রতিপক্ষের বেঞ্চের উদ্দেশ্যে কিছু একটা বলতেও দেখা যায়। মাঠে শান্ত স্বভাবের জন্য পরিচিত মেসির এমন আগ্রাসী রূপ সাধারণত খুব একটা দেখা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি আসার পরপরই তা ভাইরাল হতে সময় নেয়নি।

মেসির এই তেড়েফুঁড়ে ওঠা রূপ দেখে বিশ্বজুড়ে তার ভক্ত-সমর্থকরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। নেটিজেনদের অনেকেই বলছেন, যখনই মেসি মাঠে এমন মারকুটে ও ক্ষ্যাপাটে মেজাজে থাকেন, তখনই তার সেরা ফুটবলটা বেরিয়ে আসে। ভক্তদের মতে, দলের প্রতি অধিনায়কের এই তীব্র আবেগ ও জেদ বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে আর্জেন্টিনাকে আরও বেশি অনুপ্রেরণা জোগাবে।

এদিকে অস্ট্রিয়াকে হারিয়ে ‘গ্রুপ জে’ এর চ্যাম্পিয়ন হিসেবে ইতোমধ্যেই বিশ্বকাপের শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। দলের নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় এখন সবার নজর পরবর্তী ম্যাচের দিকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডান, যা মূলত তাদের জন্য কেবলই আনুষ্ঠানিকতার ম্যাচ।

এখন ফুটবল মহলে বড় প্রশ্ন হচ্ছে, জর্ডানের বিপক্ষে ম্যাচে কোচ লিওনেল স্কালোনি কি তার সেরা তারকা লিওনেল মেসিকে বিশ্রাম দেবেন, নাকি তাকে শুরু থেকেই মাঠে নামাবেন। বিশ্বকাপের মঞ্চে নিজের গোলসংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার জন্য মেসি নিজে খেলতে চাইবেন নাকি নকআউটের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে নিজেকে সতেজ রাখতে সাইডবেঞ্চে কাটাবেন, তা দেখার অপেক্ষায় আছেন ফুটবলপ্রেমীরা।

আরও

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা

খেলাধুলা

ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে জিতবে কারা

ফুটবল বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের...

২০২৬-০৬-২৪ ২১:৩৪

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল ভক্তদের দুঃসংবাদ দিলেন নেইমার

খেলাধুলা

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল ভক্তদের দুঃসংবাদ দিলেন নেইমার

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিকে এসে ব্রাজিলের সামনে এখন একসঙ্গে তিনটি লক্ষ্য। প্রথমত, স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটের টিকি...

২০২৬-০৬-২৪ ২১:০০

বিশ্বকাপ: দুই ম্যাচ শেষে কারা এগিয়ে, কারা বিপদে?

খেলাধুলা

বিশ্বকাপ: দুই ম্যাচ শেষে কারা এগিয়ে, কারা বিপদে?

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। এরই মধ্যে কয়েকটি দল শেষ ৩২ নিশ্চিত করেছে, আবার কিছু দ...

২০২৬-০৬-২৪ ১৬:২৩

কঙ্গোকে হারিয়ে পর্তুগালকে টপকে নকআউটে কলম্বিয়া

খেলাধুলা

কঙ্গোকে হারিয়ে পর্তুগালকে টপকে নকআউটে কলম্বিয়া

ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে ‘কে’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া।...

২০২৬-০৬-২৪ ১১:৩৪

স্কটল্যান্ড ম্যাচের আগে সুখবর দিলেন আনচেলত্তি

খেলাধুলা

স্কটল্যান্ড ম্যাচের আগে সুখবর দিলেন আনচেলত্তি

ব্রাজিল ভক্তদের দীর্ঘ বুক ফাটানো অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বিশ্বকাপের মঞ্চেই। দীর্ঘ আড়াই বছরের বেশি সময় পর আবারও ব্রাজি...

২০২৬-০৬-২৪ ০৮:৩০