বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

বিনোদন

সব সময় কাজে ফিরতে চেয়েছিলাম : নেহা ধুপিয়া

সব সময় কাজে ফিরতে চেয়েছিলাম : নেহা ধুপিয়া

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় বিয়ের পর কিংবা মা হওয়ার প্রাক্কালে অনেক অভিনেত্রীই কাজ থেকে বিরতি নেন। তবে সেই ধারার বিপরীতে হেঁটেছিলেন নেহা ধুপিয়া। অন্তঃসত্ত্বা অবস্থায় যখন বিশ্রামের প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, তখনও তিনি ছিলেন ক্যামেরার সামনে। সম্প্রতি পরিণীতি চোপড়ার পডকাস্টে এসে নিজের সেই রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতার কথা শেয়ার করলেন এই অভিনেত্রী।

পডকাস্টে নেহা বলেন, ‘আমি সব সময় কাজে ফিরতে চেয়েছিলাম। আমার গর্ভাবস্থার সাড়ে আট মাস পর্যন্ত আমি শুটিং করেছি। এমনকি যশরাজ স্টুডিওতে কাজ করার সময় আমার সারা শরীরে পরিবর্তন শুরু হয়েছিল।'

তিনি জানানা, মা হওয়ার পর একজন নারীর জীবন থমকে যাওয়া উচিত নয়। তার কথায়, ‘মা হওয়ার পরেও যেন একজন নারী নিজের ইচ্ছেমতো সব কাজ চালিয়ে যেতে পারে। জীবন থেকে খুব বেশি কিছু বদলে যাওয়া কাম্য নয়।’

উল্লেখ্য, নিজের দ্বিতীয় গর্ভাবস্থার সময় 'এ থার্সডে' সিনেমায় অভিনয় করেছিলেন নেহা। অবাক করার বিষয় হলো, সেই ছবিতেও তিনি একজন অন্তঃসত্ত্বা পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন। ফলে পর্দার চরিত্র আর তার বাস্তবের শারীরিক অবস্থা মিলেমিশে এক হয়ে গিয়েছিল।

২০১৮ সালের ১০ মে অভিনেতা অঙ্গদ বেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নেহা ধুপিয়া। দিল্লির একটি গুরুদ্বারে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়। একই বছরের নভেম্বরে প্রথম সন্তান মেহর ধুপিয়া বেদীর জন্ম হয়। পরবর্তীতে ২০২১ সালে এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান গুরিক সিংহ ধূপিয়া বেদী।

আরও

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

বিনোদন

অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে : সাদিয়া আয়মান

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছোট পর্দা...

২০২৬-০৯-২৭ ১৩:১১

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

বিনোদন

শাকিরার পোশাকে এবার ‘শি-উলফ’, ৫০০ ঘণ্টার কারুকাজে মুগ্ধতা

শাকিরাকে ঘিরে নতুন চমক যেন থামছেই না। কখনো গানের মঞ্চে দুর্দান্ত পরিবেশনা, কখনো রেড কার্পেটে নজরকাড়া উপস্থিতি—আবার কখনো...

২০২৬-০৯-২৬ ২০:১৬

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

বিনোদন

ওম্যান: দ্য ওয়াও ফেস্টঃ নাচ, সংলাপ ও শিল্পকর্মে উঠে এলো নারীর জীবন ও পরিচয়ের গল্প

ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় গত ২৫ সেপ্টেম্বর, শুক্রবার অনুষ্ঠিত হলো ‘ওম্যান: দ্য ওয়াও ফেস্ট’। রাজধানীর আলোকিতে আয়োজিত এ...

২০২৬-০৯-২৬ ১৬:১৯

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

বিনোদন

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

কালজয়ী চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা বিজয় চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর...

২০২৬-০৯-২৬ ১০:০২